এক্সপ্লোর

TMC : 'কাইজারের বিরুদ্ধে মুখ খোলায় হামলা',মমতা-অভিষেকের কাছে হাতজোড় করে বিচার চাইলেন করিম

Bhangar TMC Inner Clash : হাত জোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্রান্ত নেতা চেয়েছেন বিচার । 

রঞ্জিত হালদার, শান্তনু নস্কর, ভাঙড় : পঞ্চায়েত ভোটের ( Panchayrt Poll )  আগে ভাঙড়ে  তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলিবৃষ্টি’ ! এলাকায় আতঙ্ক। ফের প্রকাশ্যে এল রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।

ঘরের দেওয়ালে গুলির চিহ্ন

বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। 

অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত? 


অল্পের জন্য প্রাণরক্ষা। প্রায় কেঁদেই ফেলেন ফজলে করিম। কে করল তাঁর প্রাণনাশের চেষ্টা ? তাঁর দাবি,  ভোটের মুখে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত করা হয়েছে । এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। হাত জোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্রান্ত নেতা চেয়েছেন বিচার । 

কী ছিল ভাইরাল ক্লিপে ?

পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। ভাঙড়ে তৃণমূলে অন্তর্ঘাতের চেষ্টার অভিযোগ ওঠে দলেরই নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে। তখন কাইজারকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল নেতা ফজলে করিম  । এর কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয় এক  ভিডিও। তাতে দুই ব্যক্তির কথোপকথনে ভাঙড় থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিতে শোনা যায়! সেখানে একটি কণ্ঠে শোনা যায়, ' ছোট ভাইজান আমাকে একটা কথা বলেছে, ঠিক আছে, যে সরিফুল ভাই একটা কথা শুনে রাখ, তুমি কাইজারদাকে ফিল্ডে খেলতে বলো, ঠিক আছে। পরবর্তীতে উনি ব্লক সভাপতি, জেলা পরিষদ যে কোনও একটা জায়গায়, আমাদের MP’র তো দরকার, আমরা MP বানাব। ' তখন দ্বিতীয় কণ্ঠে শোনা যায়, ওসব বলে লাভ নেই, ওতো সোজা নয়।

এই অডিও ক্লিপ ভাইরাল হতেই কাইজার আহমেদের বিরুদ্ধে সরব হন ভাঙড় ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রাণগঞ্জের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম।  কাইজারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। যদিও বিষয়টিকে 'গট আপ গেম, পুলিশ ও দল তদন্ত করুক' বলে পাল্টা চ্যালেঞ্জ ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি কাইজার আহমেদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget