এক্সপ্লোর

Bhangar Double Murder Case:ফুটপাথে ভিখারির ছদ্মবেশ নিয়েও হল না শেষরক্ষা, টালা থেকে পাকড়াও জোড়া খুনে অভিযুক্ত

ফুটপাথে ভিখারির ছদ্মবেশ ধরে বসেও শেষ রক্ষা হল না। ৬ দিনের মাথায় উত্তর কলকাতার টালা থেকে গ্রেফতার হল ভাঙড়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা কারবারি নেপ্তাউদ্দিন খান। 

কলকাতা: জো়ড়া খুন করে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। তবে কোনও গোপন ডেরায় নয়, একেবারে  খোলা রাস্তাকেই পুলিশের চোখে ধুলো দিতে বেছে নিয়েছিল সে। কিন্তু সেই চেষ্টা সফল হল না।   ফুটপাথে ভিখারির ছদ্মবেশ ধরে বসেও শেষ রক্ষা হল না। ৬ দিনের মাথায় উত্তর কলকাতার টালা থেকে গ্রেফতার হল ভাঙড়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা কারবারি নেপ্তাউদ্দিন খান। 

গত ২৬ জুন  জোড়া খুনের ঘটনা ঘটে। অভিযোগ, সাট্টায় জিতে টাকা চাওয়ায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে শ্যালক লাল্টু মোল্লাকে কুপিয়ে খুন করে নেপ্তাউদ্দিন। ঘটনাটি দেখে ফেলায় ভাইপো রবিউল ইসলামকেও সে ছাড়েনি। অপরাধের সাক্ষীকেও সরিয়ে দেয় সে। রবিউল ইসলামকেও সে খুন করে বলে অভিযোগ। পুলিশের দাবি, খুনের পর মহিলাদের পোশাক পরে এলাকা ছেড়ে পালায় নেপ্তাউদ্দিন। মোবাইল সঙ্গে নিয়ে যায়নি। ফলে মোবাইলের টাওয়ার ধরে তার হদিশ মেলার কাজটা করা যায়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যেতে থাকে পুলিশ।

ভাঙড় থেকে পালিয়ে এসে ভিখারির ছদ্মবেশ ধরে ফুটপাথে বসতে শুরু করে।এরইমধ্যে সূত্র মারফৎ পুলিশ তার ফুটপাতে ঠাঁই নেওয়ার মেলে।  গতকাল টালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ। এর আগে সাট্টা কারবারির স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। আজ নেপ্তাউদ্দিনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ। এরপর জোড়া খুনের ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে  ভাঙড়ে জোড়া খুনের ঘটনা ঘটে। রক্তে ভাসছিল দেহ।ঘরময় মাটিতে পড়েছিল চাপ চাপ রক্ত।লণ্ডভণ্ড হয়েছিল গোটা ঘর! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইপো ও শ্যালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্থানীয় সাট্টা কারবারির বিরুদ্ধে। কাশীপুর থানার বানিয়াড়া এলাকায় এই  ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল রবিউল ইসলাম ও লাল্টু মোল্লার। ঘটনায় অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান এলাকায় সাট্টা এজেন্ট বলে পরিচিত।

মৃত লাল্টু মোল্লার পরিবারের অভিযোগ, নেপ্তাউদ্দিনের কাছে ১০ হাজার টাকা দিয়ে সাট্টা খেলেছিলেন লাল্টু। ৯০ হাজার টাকা জেতেন তিনি। বেশ কিছুদিন ধরেই সেই টাকা দাবি করছিলেন লাল্টু ।শনিবার রাতে ফোন করে লাল্টুকে বাড়িতে ডাকে নেপ্তাউদ্দিন। এরপর নিজের বাড়ির উঠোনেই লাল্টুকে কোপাতে থাকে সে।

অভিযোগ, লাল্টুকে খুন করার সময় দেখে ফেলায় এরপর রবিউল ইসলামকেও একইভাবে খুন করেন নেপ্তাউদ্দিন। আহত হন আরও কয়েকজন।কীভাবে নেপ্তার ঘর লন্ডভন্ড হল, ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget