এক্সপ্লোর

Bhawanipore: শব্দবাজির প্রতিবাদ করে ভবানীপুরে আক্রান্ত প্রৌঢ়া ও তাঁর ভাই, উঠল শ্লীলতাহানির অভিযোগও

কালীপুজোর রাতে কোথাও আক্রান্ত হতে হচ্ছে প্রৌঢ়াকে তো কোথাও ১৪ বছরের সন্তানের সামনে শ্লীলতাহানি করা হয়েছে মহিলার। আবার কোথায়ও বক্স বাজানোর প্রতিবাদ করায় খুন হতে হয়েছে যুবককে।

ভবানীপুর: শব্দবাজির প্রতিবাদ করে ভবানীপুরে আক্রান্ত প্রৌঢ়া ও তাঁর পঞ্চাশোর্ধ ভাই। মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের একাংশের বিরুদ্ধে। প্রথমে থানায় অভিযোগ জানাতে গেলেও সাড়া দেয়নি পুলিশ, দাবি আক্রান্তদের। অবশেষে আইনজীবীকে সঙ্গে নিয়ে বুধবার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা। হামলার ঘটনায় এখনও গ্রেফতার করা হয়নি কাউকে। 

কালীপুজোর রাতে সোনারপুরে খুন হতে হল একজনক। মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ৩২ বছর বয়সি নিহত সনাতন নস্কর সোনারপুর থানার কুস্টিয়া এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে প্রতিবেশী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে সোনারপুর থানা। নিহতের পরিবার সূত্রে খবর, পাড়ার কালী পুজোতে নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে দিয়েছিলেন সনাতন নস্কর। একজন প্রতিবেশী অসুস্থ থাকায় রাত ১০টা নাগাদ সাউন্ড সিস্টেম বন্ধ করে বাড়ি নিয়ে যান তিনি। অভিযোগ, এরপরেই তাঁর বাড়িতে চড়াও হন প্রতিবেশী পিন্টু সাহা, তাঁর স্ত্রী ও ২ আত্মীয়। মণ্ডপে সাউন্ড সিস্টেম বন্ধ করায় প্রথমে সনাতনের মা ও ভাইকে মারধর করা হয়। সনাতন তার প্রতিবাদ করলে তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় সনাতনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরেই পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। সেই সময়ে পিন্টু ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

আবার খাস কলকাতায় বিসর্জনের শোভাযাত্রা থেকে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে 'মারধর'। বৃহস্পতিবার রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে ঘটেছে এই ঘটনা। ১৪ বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলার 'শ্লীলতাহানি' করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে। কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা। রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে ছোড়া হয় ইট।

এই ঘটনার পর নেতাজি নগর থানায় ফোন করেও পাওয়া যায়নি পুলিশের সাহায্য, অভিযোগ দম্পতির। পরে ১০০ ডায়ালে ফোন করে মেলে সাহায্য। 
বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য গেলে সেখানেও শাসায় দুষ্কৃতীরা। মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা, অভিযোগ দম্পতির। ফের ১০০ ডায়াল করায় হাজির হয় পুলিশ, মেডিক্যাল পরীক্ষা হয় এম আর বাঙুর হাসপাতালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget