এক্সপ্লোর

Bhowanipore Twin Murder : দম্পতিকে খুন করে ভবানীপুরের মতো এলাকা থেকে কীভাবে পালিয়েছিল খুনিরা ?

Twin Murder Update : ভরদুপুরে খুন। সকলের নজর এড়িয়ে উধাও আততায়ীরা। ভবানীপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর উঠে আসছে একাধিক তত্ত্ব...

পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায় : দম্পতিকে খুন করে ভবানীপুরের (Bhowanipore) মতো এলাকা থেকে কীভাবে পালিয়েছিল খুনিরা ? পুলিশ সূত্রে খবর, সম্ভবত ট্যাক্সি ধরে পালায় আততায়ীরা। নিহত দম্পতির (Couple) একটি মোবাইল ফোন ডালহৌসি চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ।

ভরদুপুরে খুন। সকলের নজর এড়িয়ে উধাও আততায়ীরা। ভবানীপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর উঠে আসছে একাধিক তত্ত্ব। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ২টোর মধ্যে খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, ওই সময় এলাকা একেবারে শুনশান ছিল। কারণ, ওই দিনই হরিশ মুখার্জি রোডের অদূরে সূর্যকুমার চ্যাটার্জি স্ট্রিটে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যু হয়। দুপুরের দিকে সেখানেই ছিলেন পাড়ার লোকেরা। এমনকী নিহত শাহ-দম্পতির প্রতিবেশীরাও সেখানেই গেছিলেন। 

খুনের ঘটনার পর, পাশের নির্মীয়মাণ বহুতলের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি জানান, আমাকে পুলিশ জিজ্ঞেস করছিল, যে তোমার ওখানে কোনও ট্যাক্সি আছে ? আশপাশে কোনও ট্যাক্সি আছে।

ঘটনার দিন, হরিশ পার্কের কাছে গিয়ে থেমে গেছিল পুলিশ কুকুর। এখানেই তদন্তকারীদের সন্দেহ, আততায়ীরা কি তাহলে ট্যাক্সি ধরে পালিয়ে গেছিল ? কারণ এই রাস্তায় কোনও বাস-অটো চলে না।

মঙ্গলবার রাতে, ডালহৌসি থেকে নিহত অশোক শাহর মোবাইল ফোনটি উদ্ধার হয়। তাহলে কি পুলিশকে বিভ্রান্ত করতে ? নাকি মোবাইল সঙ্গে থাকলে পুলিশের কাছে ধরা পড়ে যাবে সেই ভয়ে ডালহৌসি চত্বরে ফোন ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ? 

ইতিমধ্যেই শতাধিক CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহভাজনদের ছবি দেখিয়ে পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এদিকে আজ ভবানীপুরে নিহত দম্পতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বললেন শাহ দম্পতির দুই মেয়ের সঙ্গে। মমতার সামনে কান্নায় ভেঙে পড়েন দুই মেয়ে। 

পরে মমতা বলেন, "আমি খুব বিস্মিত। শুধু আমি নই, হরিশ মুখার্জি রোড, মুক্তদল, কালীঘাট রোড, আমাদের পাড়ার বিশেষ করে সকলে...কারণ এই রাস্তা দিয়ে আমরা রোজ যাতায়াত করি। আমি চাই, এলাকাটা শান্ত ছিল, শান্তই থাকবে, আর যারা বাইরে থেকে এসে, এসব বদমায়েশি করার চেষ্টা করছে, তাদের কোনওভাবে করতে দেওয়া হবে না এবং তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। সবটাই যখন চিহ্নিত করতে পেরেছে, ৯৯ শতাংশ, আশা করি ওরা পেয়ে যাবে। পরিচিত কেউ ছাড়া এমন ঘটনা ঘটানো যায় না। সব ধর্মের মানুষ ভবানীপুরে একসঙ্গে থাকেন। ব্যক্তিগত শত্রুতা থেকে খুন। খুনের পিছনে আত্মীয়র হাত থাকতে পারে। "

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget