এক্সপ্লোর

Bidisha De Death: বিদিশা দে মৃত্যুরহস্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Bidisha Death: ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, আত্মঘাতীই হয়েছেন বিদিশা। পাশাপাশি তদন্তকারীদের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

আবীর দত্ত, কলকাতা: চোখে স্বপ্ন ছিল বাংলা ধারাবাহিকের অভিনেত্রী হওয়ার। স্বপ্ন ছিল মডেল হওয়ার। কিন্তু মাত্র একুশ বছরেই সমস্ত স্বপ্নকে ছিন্ন করে না ফেরার দেশে চলে গিয়েছেন মডেল  অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha De Majumder)। গতকাল নাগেরবাজারে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, আত্মঘাতীই (Suicide) হয়েছেন বিদিশা। পাশাপাশি তদন্তকারীদের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

তদন্তকারীদের হাতে বিদিশা দে মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর তথ্য-

সদ্যই এসেছে মডেল - অভিনেত্রী বিদিশা দের ময়নাতদন্তের রিপোর্ট। যা থেকে জানা গিয়েছেস গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর পুলিশ আধিকারিকরা নিশ্চিত হতে পারছেন যে এই মডেল-অভিনেত্রী বিদিশা আত্মঘাতী হয়েছে। কেউ তাঁকে খুন করেছে কিনা, সে সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এখন যে প্রশ্ন সামনে আসছে, তা হল, যদি বিদিশা আত্মহত্যা করে থাকেন, তাহলে কেন তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি যে তথ্য সামনে এসেছে, তাতে জানা যাচ্ছে, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু কী কারণে এই অবসাদ? সম্পর্কজনিত কোনও কারণে? নাকি কর্মক্ষেত্রের কারণে? নাকি কোনও অশান্তির জেরে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন - Hrithik Roshan: নতুন সম্পর্কে শিলমোহর দিলেন হৃত্বিক রোশন? মুহূর্তে ভাইরাল ছবি

প্রাথমিক তদন্তে যা জানা যাচ্ছে-

ইতিমধ্যেই বিদিশা দে মজুমদারের এক বন্ধু জানিয়েছেন যে, বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চাইতেন বিদিশা। তার জন্য প্রশিক্ষণও নিতে শুরু করেছিলেন। বেশ কিছুদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। তবে, এই মাসের শুরুতে দুটো ক্লাসে যাননি তিনি। ভয়েস রেকর্ড পাঠিয়ে জানিয়ে দেন যে, তাঁর কিছু সমস্যা রয়েছে, সে কারণেই ক্লাসে যেতে পারছেন না তিনি। এরপর আর ক্লাসে যাননি বিদিশা। তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার মধ্যে একটি ফোন লক করা অবস্থায় রয়েছে। অন্য ফোনটি থেকে কিছু তথ্য় সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি কালো করে দেন বিদিশা। গতকাল তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বিদিশার মৃতদেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর কানে ব্লুটুথ হেডফোন ছিল। তদন্তকারীরা দেখছেন, মৃত্যুর আগের মুহূর্তে তিনি কারও সঙ্গে কথা বলছিলেন কিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget