এক্সপ্লোর

Suvendu Adhikari Update: নন্দীগ্রামের মতোই জান লড়িয়ে দেব, সিঙ্গুর থেকে কৃষক আন্দোলনের ডাক শুভেন্দুর

Suvendu Adhikari Update: চলতি মাসের ১৪, ১৫ এবং ১৬ ডিসেম্বর, তিন দিন ধরে সিঙ্গুরে সিংহের ভেড়ি এলাকায়  ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাদের দাবি, কৃষকদের সমস্যা নিয়ে উদাসীন রাজ্য সরকার।

সিঙ্গুর: এক বছরের বেশি সময় ধরে কৃষক আন্দোলনে (Farmers' Protest) উত্তপ্ত ছিল রাজধানী সংলগ্ন এলাকা। বাংলার মাটিতেও ব্যাপক ভাবে কৃষক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে দিল্লিতে কৃষক আন্দোলন ছিল কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের কৃষি নীতির বিরুদ্ধে আন্দোলেন ডাক দিলেন শুভেন্দু। 

মমতা সরকারের সমালোচনায় এ দিন শুভেন্দু বলেন, ‘‘বাংলার অবস্থা খুবই খারাপ। সার নিয়ে কালোবাজারি চলছে। বিদ্যুতে কোনও ভর্তুকি নেই। গত দু’মাসে তিন জন কৃষক আত্মঘাতী হয়েছেন।  প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সরিয়ে তৃতীয় ব্যক্তি মারফত প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলায় বৃহত্তম কৃষক আন্দোলন হতে চলেছে। ’’ কৃষক আন্দোলন নিয়ে নবান্ন অভিযানেরও হুঁশিয়ারি দেন শুভেন্দু। নন্দীগ্রামে (Nandigram) যে ভাবে জান লড়িয়ে দিয়েছিলেন, কৃষকদের জন্য সেই উদ্যমেই লডা়ই করবেন বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসে সর্ষে ছড়িয়েছিলেন, কিন্তু সিঙ্গুরে চাষবাসও নেই, ন্যানো কারখানাও নেই, এমন কটাক্ষও করেন শুভেন্দু। কৃষিজমি নষ্ট করে মমতা দেখিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু প্রত্যুত্তরে তৃণমূলের মুখপাত্র কুমাল ঘোষ বলেন, ‘‘যদি ন্যানো নিয়ে এত দুঃখ হয়, তাহলে আগে বলেননি কেন? জমি আন্দোলনের উপর দাঁড়িয়েই তো উনি এবং ওঁর বাবা সাংসদ হয়েছেন। কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। উনি নিজেই বলে বেড়ান যে আন্দোলন করেছেন। তাহলে সর্বনাশা আন্দোলন করলেন কেন?’’ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে অধিকারী পরিবার সুবিধা ভোট করেছেন বলেও অভিযোগ করেন কুণাল।

প্রকৃতির রোষে সর্বস্ব খোয়ানো এবং আত্মঘাতী কৃষকদের পরিবারের জন্য আর্থিক সাহায্য, ন্যূনতম মূল্যে সার, বীজ, সেচকার্যের জ্য় বিদ্যুতে ভর্তুকি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে জমি আন্দোলনের ভূমি সিঙ্গুরে (Singur) তিন দিনের ধর্নায় বসেছে বিজেপি। মঙ্গলবার জমি আন্দোলনের অন্যতম ক্ষেত্র নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুও মঙ্গলবার তাতে যোগ দেন। আর সেখান থেকেই জমি আন্দোলনে একসময়ে মমতার ছায়াসঙ্গী শুভেন্দু, তৃণমূলনেত্রীর (TMC Chief Mamata Banerjee) বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন তিনি।

Koo App
ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের কিষান মোর্চার নেতৃত্বে সিঙ্গুরে পশ্চিমবঙ্গের কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে, সারের কালোবাজারি বন্ধের দাবিতে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার পক্ষে প্রতিবাদ ধরনা কর্মসূচির আজ প্রথম দিনে অংশ গ্রহণ করে কৃষক ভাইদের সর্বত ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি। - Suvendu Adhikari (@SuvenduWB) 14 Dec 2021

Suvendu Adhikari Update: নন্দীগ্রামের মতোই জান লড়িয়ে দেব, সিঙ্গুর থেকে কৃষক আন্দোলনের ডাক শুভেন্দুর

আরও পড়ুন: ‘ভোট এলেই গঙ্গাস্নান’, পানাজিতে মোদিকে কটাক্ষ মমতার

চলতি মাসের ১৪, ১৫ এবং ১৬ ডিসেম্বর, তিন দিন ধরে সিঙ্গুরে সিংহের ভেড়ি এলাকায়  ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাদের দাবি, কৃষকদের সমস্যা নিয়ে উদাসীন রাজ্য সরকার।  বাংলার কৃষকরা অত্যন্ত সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন। টানা বৃষ্টিতে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়া পরিবর্তনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন ফসলও । কিন্তু কৃষকদের দিকে ফিরেও তাকাচ্ছে না রাজ্য সরকার। 

যদিও যে সিঙ্গুর থেকে বাংলার মসনদে মমতার উত্থান, সেখানে বিজেপি আদৌ কল্কে পাবে না বলে মনে করছে জোড়াফুল শিবির। তাদের দাবি, দিল্লিতে আন্দোলন চলাকালীন কৃষকদের জঙ্গি, খালিস্তানি বলতেন গেরুয়া নেতৃত্ব। সেখানে কেন্দ্র পিছু হটার পর এখন কৃষ বিরোধী তকমা ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছেন তাঁরা। তবে বিধানসভা নির্বাচনে যে ভাবে সিঙ্গুর থেকে মুখ লুকিয়ে ফিরে আসতে হয়েছিল বিজেপি-কে, এ বারও সিঙ্গুরের মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন বলে দাবি তৃণমূলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget