এক্সপ্লোর

Bikash Ranjan Bhattacharya: 'চাকরি খেয়ে নিচ্ছেন', হাইকোর্ট চত্বরে বিক্ষোভের মুখে বিকাশরঞ্জন

Primary TET Case: বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

কলকাতা: সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ কলকাতা হাইকোর্ট চত্বরে। প্রাইমারি টেট মামলার শুনানি হওয়ার পর এজলাসের বাইরে বিক্ষোভ। চাকরি খেয়ে নিচ্ছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মামলাকারীদের একাংশ। পরে পুলিশ বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। (Bikash Ranjan Bhattacharya)

এর পর এজলাস থেকে বেরোতেই তাঁকে কার্যত ঘিরে ধরেন প্রাথমিক মামলাকারীদের একাংশ। এ নিয়ে এবিপি আনন্দে বিকাশ বলেন, "তরুণ ছেলেমেয়ে যাঁরা চাকরি, চাকরি চলে যাবে বলে ভয় পাচ্ছেন তাঁরা।  এ রাজ্যের পিসি-ভাইপোর কথায় হয়ত অনুপ্রাণিত, তাই বললেন, 'আপনি চাকরি খেয়ে নিয়েছেন'। আমার পেটে অত খিদে নেই যে চাকরি খেতে হবে। মামলা হচ্ছে, যাঁরা মামলা করছেন তাঁরাও যোগ্য প্রার্থী। পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠছে, নইলে তাঁরাও সুযোগ পেতেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, তা প্রমাণিত। বিতর্কের অবকাশ নেই। কিছু অর্বাচীন রাজনীতিকরা উত্তেজিত করছেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমার সঙ্গে কোনও অসদাচারণ করেননি কেউ। দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে, কেউ বাঁচাতে পারবে না।"

এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিকাশরঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণ দ্বিচারিতা করছেন। এই যে নিয়োগ নিয়ে কেউ অন্যায় করেছেন, দল বা সরকার তাঁদের নিরাপত্তা দিচ্ছেন না।তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক, শাস্তি হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে যোগ্যদের নিয়োগের চেষ্টা চলছে. বিকাশবাবুরা এবং কিছু বিজেপি, কংগ্রেস, সিপিএম-এর আইনজীবী মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর আদালতে গিয়ে গোটা প্যানেল বাতিল করতে বলছেন। ওঁদের এই কৌশল ধরে ফেলেছেন সকলে। তাই মুখ লুকিয়ে পালিয়ে যেতে হচ্ছে।"

বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, "বিকাশ ভট্টাচার্যকে বিক্ষোভ দেখিয়ে কী হবে? মামলা করেছিল কংগ্রেস, উকিল ছিলেন বিকাশ। প্রশ্ন হল, তৃণমূল চাকরি চোরদের বাঁচাতে আজ এত যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ শেষ করে দিল। এটা সর্বভুক সরকার।"

নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্ট একধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করেছে। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। বিষয়টি নিয়ে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যদিও সুপ্রিম কোর্টে গিয়েছে। এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। পরবর্তী শুনানি এখনও বাকি। (Primary TET Case)

সেই আবহেই প্রাথমিক টেট নিয়েও আশঙ্কা বাড়ছে। ২০১৪ সালে TET-এর ভিত্তিতে যে সমস্ত চাকরি হয়েছিল, তাতে কারচুপির ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. এই মামলায় প্রায় ৭০ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে। মঙ্গলবার সেই মামলায় আদালতে সওয়াল করছিলেন বিকাশরঞ্জন। প্রাথমিকে নিয়োগেও OMR শিটে কারচুপি হয়েছে বলে দাবি করেন তিনি। 

আরও পড়ুন: Arjun-Partha Assets: প্রায় ১০০ মামলা অর্জুনের বিরুদ্ধে, ঋণ ১ কোটির, সম্পত্তির হিসেব দিলেন পার্থও

কীভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর (OMR) শিটে কারচুপি হয়েছে, তা নিয়ে সওয়াল করেন তিনি। শুনানি শেষে বিকাশ এজলাস থেকে বেরতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ। অভিযোগ তোলেন, বিকাশরঞ্জনের ভট্টাচার্যর জন্যই চাকরি হারাতে হচ্ছে। ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ – এই কথাও শুনতে হয় বর্ষীয়ান আইনজীবীকে। তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া না দিয়েই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget