এক্সপ্লোর

Bimal Gurung on Hunger Strike : জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে গুরুং

GTA election boycott Demand : জিটিএ (GTA) ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে । আগামী ২৬ জুন হবে ভোট

শিলিগুড়ি : জিটিএ নির্বাচন (GTA Election) বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ (Bimal Gurung)। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চান তিনি। যদিও গুরুঙের দাবি, এখনও তিনি রাজ্য সরকারের পাশেই আছেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ নির্বাচনের কথা বলেছিলেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তিনি চান যাতে জিটিএ নির্বাচন হয়ে যায়। এরপরেই কড়া প্রতিক্রিয়া দেয় গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান না করে জিটিএ-নির্বাচন হলে, তারা অনশনের পথে হাঁটবে। 

আরও পড়ুন ; জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা, জানুন কবে ?

তার পরেও জিটিএ (GTA) ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে । আগামী ২৬ জুন হবে ভোট। গণনা ২৯ জুন। বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে হবে। সর্বদলীয় বৈঠকের (All Party Meeting) পর ঘোষণা করেন জলপাইগুড়ির (Jalpaiguri) ডিভিশনার কমিশনার। এই পরিস্থিতিতে আজ, বুধবার থেকে অনশনে বসেন বিমল গুরুঙ্গ।

জিটিএ ও গুরুং-

২০১২ সালে জিটিএ-র প্রথম ও শেষ নির্বাচন হয়। এরপর ২০১৭-য় জিটিএ থেকে পদত্যাগ করে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামেন বিমল গুরুঙ্গ। রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় সাড়ে তিনমাস স্তব্ধ হয়ে পড়ে পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরে। মোর্চার একাংশকে জিটিএ-তে প্রশাসক হিসেবে রেখে এতদিন কাজ চালানো হচ্ছিল। বিমল গুরুঙ্গ প্রায় তিনবছর আত্মগোপন করেছিলেন। গত বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সঙ্গে আপস করে পাহাড়ে ফেরেন। তাঁর দাবি, এখনও তিনি রাজ্য সরকারের পাশেই আছেন। তবে গুরুঙ্গ চান পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান।

প্রসঙ্গত, এই আবহেই সম্প্রতি বিতর্ক উস্কে দেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের একবার পাহাড়কে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। তিনি বলেন, 'আমরা যে ভোটে জিতে এসেছি, সেই জনমতটা GTA-র বিরুদ্ধে জনমত। পাহাড়ের লোক GTA চায় না। আমি সেপারেশনের পক্ষে আছি। আগে বাংলা ভাগ চাই আমি। আমাদের পিপিএসের মানে হচ্ছে সেপারেশন।'

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget