এক্সপ্লোর

Akhil Giri: 'না বললেই পারতেন..', অখিল ইস্যুতে প্রতিক্রিয়া বিধানসভার স্পিকারের

Biman On Akhil Giri: অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে, কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা করলেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি থাকার দাবি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। অখিল গিরির সেই ভিডিও পোস্ট করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্যপালকে ইমেল পাঠালেন বিরোধী দলনেতা। আর এবার অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে 'আমি গোটা বিষয়টি শুনেছি, এই ধরনের কথা উনি না বললেই পারতেন', আমি এ ধরনের বক্তব্য অনুমোদন করছি না, মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। 

প্রসঙ্গত, বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল। আরও তেইশ সালেও ফিরল সেই স্মৃতি ? গতকাল মাননীয় রাজ্যপালের কাছে কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য রাজ্য সরকারকে সুপারিশের আবেদন জানিয়েছেন শুভেন্দু। মাননীয় রাজ্যপাল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি, অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে মাননীয় রাজ্যপালকে আবেদন করেছেন তিনি।  

গতবছর একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। এরপরেই অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছিল বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিল বিজেপি।

আরও পড়ুন, PM বিশ্বকর্মা যোজনা নিয়ে বড় বার্তা BJP নেতার, মাশুল গুনতে হবে কাদের ?

তবে রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়ও। ‘রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’, এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এখানেই শেষ নয়, রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের  পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভায় বিরোধী দলনেতাকে আক্রমণ করেছিলেন তিনি।  ‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে শিশির অধিকারী তো লেংটি মন্ত্রী’,বলে বিতর্কিত হয়েছিলেন অখিল গিরি।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget