এক্সপ্লোর

Birbhum News: সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Birbhum Update: সরকারি জমি দখল করে চাষবাসের অভিযোগ উঠেছে সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অভিযোগ করেছেন, ওই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য।

এরশাদ আলম, বীরভূম: ফের সরকারি জমি দখলের অভিযোগ। এ বারও কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাস্থল বীরভূমের (Birbhum) সাইঁথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েত। এতদিন সরকারি জমি দখল করে বাড়ি তৈরি বা অফিস তৈরির অভিযোগ উঠেছে। এবার অভিযোগ সরকারি জমি (Government Land) দখল করে চাষবাস করার। আর যাঁরা অভিযোগ করলেন তাঁরাও তৃণমূল নেতা।

কী অভিযোগ?  
সরকারি জমি দখল করে সেখানে চাষবাসের অভিযোগ উঠেছে সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে। অভিযোগ করেছেন, ওই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। অভিযোগকারীর তালিকায় রয়েছেন এলাকাবাসীরাও। অভিযোগ সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের অধীন কুনলা মৌজায় প্রায় ৬৫ বিঘা খাস জমি দখল করে দীর্ঘ বেশ কয়েকবছর ধরে সেখানে চাষ করছেন বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল। এরপর তৃণমূলের ওই পঞ্চায়েতের উপপ্রধান জনার্দন বাগদি সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য এর বিরোধিতা করেন। এলাকাবাসীদের (Locals) সঙ্গে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই ওই এলাকার সমস্ত খাসজমি দখল করে চাষবাস করছেন। পঞ্চায়েত প্রধানকে দীর্ঘদিন ধরে বলেও কোনও লাভ হয়নি। গরিব বাসিন্দাদের ওই জমির পাট্টা পাওয়ার দাবি করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল।

অভিযুক্তের দাবি:
বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল বলেন, 'ওই এলাকায় আমি কোনও খাস জমি দখল করে চাষ করিনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেসব জায়গায় আমি চাষ করেছি সেসব জমি আমার নিজের কেনা। কে অভিযোগ করছে জেলা নেতৃত্ব ভাল করেই জানে। কেন অভিযোগ করছে তাঁরাই ভাল বলতে পারবেন।'

প্রশাসনের বক্তব্য:
সাঁইথিয়া ব্লকের সমষ্টি ভূমি সংস্কার আধিকারিক কৌশিক চৌধুরি বলেন, 'আমরা একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে তদন্ত করে দেখা গিয়েছে ওখানে ৬৫ বিঘা জমি খাস জমি। সেগুলিতে আলু-ধান এসব চাষ করা হয়েছে। ওই জমি দখল করে চাষ করার অভিযোগ উঠেছে বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে। আমরা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছি তদন্ত করে সে রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।'

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর টাকায় ফোন, চতুর্থ হয়ে ধন্যবাদ জানালেন অর্পিতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget