এক্সপ্লোর

CBI: সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি, CBI-এর কাছে দাবি অনুব্রত কন্যার

সিবিআই সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না।

প্রকাশ সিনহা, বীরভূম: গরুপাচার মামলায় সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদে হ্যাঁ অথবা না-য়ে উত্তর। সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari), সিবিআই (CBI) গোয়েন্দাদের কাছে দাবি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। খবর সূত্রের। গতকাল সুকন্যাকে ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিল ও অনুব্রত কন্যা (Anubrata Mondal) সুকন্যা যে দুটি সংস্থার ডিরেক্টর, সেই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি (Central Agencies) । সিবিআই (CBI) সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না । এবার নথি পেলে তা সামনে রেখে অনুব্রত-কন্যাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা সিবিআইয়ের (cbi) । 

একদিনে জোড়া জিজ্ঞাসাবাদ! একদিকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়েকে অন্যদিকে অনুব্রত’র হিসাবরক্ষক মণীশ কোঠারিকে! CBI সূত্রে খবর, অনুব্রত’র মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামে-বেমানে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা? সুকন্যার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ জমা পড়েছে, সেই টাকার উত্‍স কী? 

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিবিআই (CBI) সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনুব্রত কন্যা দাবি করেছেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। আর এর বাইরে একাধিক প্রশ্নের উত্তরই হ্যাঁ, কিংবা না’এ দেন অনুব্রত কন্যা । এর আগে শুক্রবারই বোলপুরের (Bolpur) অস্থায়ী সিবিআই ক্যাম্পে (CBI Camp) অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও (Manish Kothari) জিজ্ঞাসাবাদ করা হয় ।

আগেও তাঁর বাড়ি ও অফিসে গেছিল সিবিআই (CBI)। এবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করল। এখন প্রশ্ন উঠছে অনুব্রত কন্যা ও অনুব্রত’র হিসাবরক্ষকে জিজ্ঞাসাবাদ করে কী গুরুত্বপূর্ণ তথ্য পেল সিবিআই? সম্পত্তির জট কি খুলবে? সিবিআই খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও হিসাবরক্ষক মনীশের থেকে বেশকিছু নথি সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে ফের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুন: Jayram Ramesh : ‘কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’, নাম না করে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের

সেরা শিরোনাম

21 July Controversy: ২১ শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, কোন সমাবেশে যাবেন শহিদ পরিবারের সদস্যরা? বাড়ছে বিভ্রান্তি
২১ শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, কোন সমাবেশে যাবেন শহিদ পরিবারের সদস্যরা? বাড়ছে বিভ্রান্তি
Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?
ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?
West Bengal News LIVE: সমাজবিরোধী কাজের বিরুদ্ধে কড়া আইন আনার পথে বিজেপি সরকার, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কাজের বিরুদ্ধে কড়া আইন আনার পথে বিজেপি সরকার, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
Anti Social Activities Bill: আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?
আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?

ভিডিও

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget