এক্সপ্লোর

Anubrata Mondal: 'আমি আছি...মরি নাই', বোলপুরে ফিরে 'চেনা মেজাজে' অনুব্রত

Birbhum News: টানা ৪৫ দিন পর বীরভূমের বোলপুরের বাড়িতে ফিরলেন জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর তা ঘিরেই কার্যত উৎসবের চেহারা নিল বোলপুর।

আবির ইসলাম, বীরভূম: বীরভূমের অবিসংবাদিত নেতা। কিন্তু তিনিই ছিলেন জেলার বাইরে। একদিন -দুদিন নয়, টানা দেড়মাস। টানা ৪৫ দিন পর বীরভূমের বোলপুরের বাড়িতে ফিরলেন জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আর তা ঘিরেই কার্যত উৎসবের চেহারা নিল বোলপুর (Bolpur)। 

উৎসবের মেজাজ:
জেলায় ফেরা উপলক্ষে কার্যত উৎসবের চেহারা নিয়েছিল বোলপুর শহর। গোটা শহরকে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনেই তৈরি করা হয়েছে মঞ্চ। অনুব্রত ফিরতেই ফুল ছুড়ে স্বাগত জানানো হয়। তাঁর গাড়ির উপর ফুল ছুড়ে দেওয়া হয়। অনুব্রতের ছবিতে ঢেকে গিয়েছে গোলা বোলপুর শহর। ফেরার পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে মাইক হাতে নেন অনুব্রত। তিনি বলেন, 'আমার অন্তরের ভালবাসা নেবেন। আমি আছি, মরি নাই।' 

গরুপাচার মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। এর আগে একাধিক তলব করলেও তিনি শারীরিক অসুস্থতার কথা বলে যাননি। কলকাতা গিয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অনুব্রত মন্ডল। সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলেছে তাঁর। তারপরে চিনার পার্কের বাড়িতে ফিরে যান অনুব্রত। সেখানেই বিশ্রামে ছিলেন তিনি। তারপরে গতকাল বৃহস্পতিবার, গরুপাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দেন তিনি। গরু পাচার সহ ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করেছিল। তারপর, আজ শুক্রবার, তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরলেন।

কলকাতায় জিজ্ঞাসাবাদ:
বৃহস্পতিবার ৪ ঘণ্টা সিবিআই-জিজ্ঞাসাবাদের পর এসএসকেএমে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পৌনে ৩ ঘণ্টার পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়েছিলেন অনুব্রত। এসএসকেএমের উডবার্ন ব্লকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির রুটিন শারীরিক পরীক্ষা চলে।
দুপুর ২.১৫ নাগাদ নিজাম প্যালেস থেকে এসএসকেমে যান অনুব্রত। তার আগে নিজাম প্যালেসে অনুব্রতকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে তাঁর। গরু পাচার মামলায় অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ‘২ দফায় ৩৬টি প্রশ্ন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে’ সূত্রের খবর  বয়ান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও পড়ুন: কলেজে রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন ঘিরে ধুন্ধুমার, মাথা ফাটল TMCP সমর্থকের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget