এক্সপ্লোর

Dubrajpur News: ‘রাস্তা কারও একার নয়’, দুবরাজপুর বাইপাসের কৃতিত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তু্ঙ্গে

Dubrajpur News: বীরভূমের (Birbhum News) দুবরাজপুর পুরসভার অন্তর্গত বাইপাস সড়কের অনুমোদন মিলেছে সম্প্রতি। পুরভোটের আগে তারই কৃতিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে।

এরশাদ আলম, বীরভূম: রাস্তা একটাই। অথচ তা নিয়ে যুযুধান দুই পক্ষ। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দুবরাজপুরে (Dubrajpur News) এখন এমনই অবস্থা। কেন্দ্রের বিজেপি সরকারের বদান্যতায় রাস্তা নির্মাণে অনুমোদন মিলেছে বলে একদিকে যেমন দাবি গেরুয়া শিবিরের। অন্য দিকে, তিনি তদ্বির না করলে রাস্তার অনুমোদন সম্ভব হত না বলে পাল্টা দাবি বীরভূমের সাংসদ শতাব্দি রায়ের। তাতেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে সেখানে।

বীরভূমের (Birbhum News) দুবরাজপুর পুরসভার অন্তর্গত বাইপাস সড়কের অনুমোদন মিলেছে সম্প্রতি। পুরভোটের আগে তারই কৃতিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে। দুবরাজপুরে পুরসভা নির্বাচনের প্রচারে এসে সম্প্রতি বিজেপি-র (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘দুবরাজপুর শহরের মূল সমস্যা হল যানজট। সাধারণ মানুষকে তা থেকে মুক্তি দিতে চার লেন বিশিষ্ট রাস্তার অনুমোদন পাশ করিয়েছে কেন্দ্র সরকার। এতে দুবরাজপুরবাসীর বহুদিনের সমস্যার সমাধান হয়েছে।’’

আরও পড়ুন: South 24 Parganas News: অটো থেকে ছিটকে রাস্তায়, গাড়ি চলে গেল মাথার উপর দিয়ে, বেঘোরে মৃত্যু যাত্রীর

কিন্তু অন্যায় ভাবে বাইপাসের অনুমোদনের কৃতিত্ব ভাঙিয়ে বিজেপি প্রচার করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। সেখানে পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিষয়টি নিয়ে সরব হন শতাব্দি  (Satabdi Roy)। তিনি বলেন, ‘‘সংসদে দুবরাজপুর বাইপাসের কথা তুলেছিলাম আমি। তাতেই অনুমোদন মিলেছে। লুকিয়ে চুরিয়ে বা ফোনে গল্প করে কিছু হয়নি। চিঠি দিয়েছি, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কারও কাছে কিছু গোপন নেই। সকলে সব জানেন।’’

এ বিষয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার এবং পরিবহণ বিভাগের মন্ত্রী থাকাযতেই এই বাইপাস সড়কের অনুমোদন মিলেছে। কিন্তু বিরোধী দল রাজনীতি করার জন্য পৌরসভার নির্বাচনে এই ধরনের প্রচার করছেন।’’ নাম না করে শতাব্দিকে নিশানা করে বলেন, ‘‘উনি তো এর আগেও দু’বার সাংসদ ছিলেন। তাহলে তখন অনুমোদন করাননি কেন? আসলে পৌর নির্বাচনের জন্য এই ধরনের প্রচার করছেন।’’

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সড়ক ১১৪-এ রামপুরহাট মনসুবা মোড় থেকে ঝড়খণ্ড সীমান্তের শুঁড়িচুয়া পর্যন্ত রাস্তাটি দু’টি লেনে সম্প্রসারণ করা হবে। জাতীয় সড়ক ২-বি-র অধীনে থাকা রাস্তার সম্প্রসারণ হবে চার কিলোমিটার, বর্ধমান সীমান্ত থেকে বোলপুর শিবতলা মোড় পর্যন্ত। আবার বোলপুরের শিবতলা মোড় থেকে মাল্লারপুর পর্যন্ত ৫৭ কিমি রাস্তার সম্প্রসারণ হবে এবং দুবরাজপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কটিকে শহরের বাইরে দিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হবে চার লেন বিশিষ্ট রাস্তা।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget