এক্সপ্লোর

Anubrata Mondal: নেই আত্মীয়, নেই কর্মীও! বাবা-মেয়ের গ্রেফতারিতে 'নিঝুম' কেষ্টর বাড়ি

Cow Smuggling Case:বীরভূমে ফাঁকা হয়ে পড়ল অনুব্রতর বিশাল বড় বাড়ি। গোটা বাড়িটা কার্যত খাঁ খাঁ করছে।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: গরুপাচার মামলায় হাজিরা দিতে বলা হয়েছিল, দিল্লিতে গিয়েছিলেন কেষ্ট-কন্যা। সেখানেই তাঁকে গ্রেফতার করল ইডি। আর বীরভূমে ফাঁকা হয়ে পড়ল অনুব্রতর বিশাল বড় বাড়ি। গোটা বাড়িটা কার্যত খাঁ খাঁ করছে। যাঁর বাড়ি তাঁর পরিবারেরই কেউ নেই। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পরে ওই বাড়িতে একাই থাকতেন তাঁর মেয়ে সুকন্যা মন্ডল। তাঁর সঙ্গে থাকতেন তাঁর এক বান্ধবী। আর থাকতে গাড়ির চালক। সাকুল্যে এই কজনই।

পাশে নেই কেউ?
ওই বাড়ির ঠিক পাশেই রয়েছে অনুব্রতর দাদার বাড়ি। পরিবারের এমন বিপদ, তাঁরা কোথায়? তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অনুব্রত বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযাগ নেই তাঁদের। যাওয়া-আসা নেই কোনও আত্মীয়-বন্ধুরও। বলা হয় এই কদিন আগেই অনুব্রতর নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হয়ে যাওয়ার পরেই কার্যত সব সমীকরণই আস্তে আস্তে পাল্টে গিয়েছে। যদিও এখনও দলের দেলা সভাপতি পদেই রয়েছে অনুব্রত। কিন্তু সেই ঝাঁজ কি আছে? একসময় ওই বাড়ি গমগম করত। এখন কেউ আসে না। 

শুধু আত্মীয়-পরিজনই নন, দূরে সরে গিয়েছেন দলের কর্মী-সঙ্গীরাও? সূত্রের খবর, দলের কর্মীদের খোঁজখবর না রাখা নিয়ে নাকি বেশ কয়েকবার ঘনিষ্ঠমহলে ক্ষোভও প্রকাশ করেছেন সুকন্যা মন্ডল। তিহাড়ে অনুব্রত মন্ডল থাকার সময় তাঁকে কষ্ট করতে হচ্ছে, কিন্তু যাঁরা একসময় অনুব্রত মন্ডলের চারপাশে থাকতেন তাঁরাই আর কোনও খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন সুকন্যা। 

তাহলে কি রকেটগতিতে উত্থান, আরও ক্ষমতা, আরও অর্থের মাঝে পড়ে আত্মীয়-পরিবারের সঙ্গে যোগই ছিন্ন হয়ে গিয়েছিল? দলীয় কর্মীরাও কি দূরে সরে গিয়েছেন? আগেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। এবার একই মামলায় গ্রেফতার হল তাঁর মেয়েও। কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অঢেল টাকা- এসবের হিসেব নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইডি সূত্রে দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকা, নগদ টাকার খোঁজ মিলেছে। সুকন্যার নামের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তাঁর নামে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট রয়েছে। সুকন্যার নামে চালকল রয়েছে। কিন্তু সেগুলো কিছুই জানেন না বলে দাবি করেছেন সুকন্যা।  ঠিকমতো উত্তর দিচ্ছেন না, তথ্য গোপন করছেন এমন অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে ইডি। বাবা-মেয়ে দুজনেই গ্রেফতার হলেন, তাঁরা রইলেন দিল্লিতে। আর একসময় গমগম করত বীরভূমের যে বাড়ি। তা এখন নিস্তব্ধ।   

আরও পড়ুন: হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগে গ্রেফতার এক মুহুরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget