এক্সপ্লোর

Birbhum News: গ্রামের মেলাকে কেন্দ্র করে ঝামেলা, বোমাবাজি, থামাতে গিয়ে লাভপুরে আহত ২ পুলিশকর্মী

Labhpur News: বীরভূমের লাভপুরের দরবারপুর গ্রামের ঘটনা। এই গ্রামে পীরবাবার একটি মেলা হয়। মঙ্গলবার রাতে ওই মেলাকে কেন্দ্র করেই ঝামেলা বাধে দুই গোষ্ঠীর মধ্যে।

ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর: গ্রামের মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তা থেকে হাতাহাতি এবং শেষ পর্যন্ত বোমাবাজিতে উত্তেজনা ছড়াল বীরভূমের (Birbhum News)  লাভপুরে (Labhpur News)। পরিস্থিতি এতই চরমে পৌঁছয় যে ঝামেলা থামাতে গিয়ে আহত হলেন দুই পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজনের পিঠে ও মাথায় এবং অন্য জনের হাতে আঘাত লেগেছে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

হাতাহাতি এবং শেষ পর্যন্ত বোমাবাজিতে উত্তেজনা ছড়াল বীরভূমের লাভপুরে

বীরভূমের লাভপুরের দরবারপুর গ্রামের ঘটনা। এই গ্রামে পীরবাবার একটি মেলা হয় (Pir Baba Fair)। মঙ্গলবার রাতে ওই মেলাকে কেন্দ্র করেই ঝামেলা বাধে দুই গোষ্ঠীর মধ্যে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি, যা ক্রমশ বোমাবাজিতে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু ঝামেলা থামাতে গেলে তাঁরাই আক্রান্ত হন। পার্থসারথি রায় নামের এক পুলিশ কর্মী পিঠে এবং মাথায় গুরুতর আঘাত পান। আর এক জন হাতে চোট পেয়েছেন গুরুতর। 

আরও পড়ুন: Test Paper Controversy:মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর', তুমুল তোলপাড় রাজ্যে!

আহত দুই পুলিশকর্মীকে গতকাল রাতেই লাভপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, চিকিৎসার পর ওই দুই পুলিশকর্মীকে ছেড়ো দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, আহত পুলিশকর্মীদের মধ্যে একজন মাথায় এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছে। অন্য জনের চোট লেগেছে হাতে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। 

এ দিকে, গতকাল রাতে ওই ঝামেলার পর পুলিশের তরফে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মেলাকে ঘিরেই ঝামেলা বাধে। আচমকাই বচসা থেকে হাতাহাতি এবং বোমাবাজির ঘটনা ঘটে যায়। পুলিশ ছুটে এসে থামাতে গেলে, পুলিশের দুই কর্মীই আহত হন। 

মেলাকে কেন্দ্র করেই ঝামেলা বাধে দুই গোষ্ঠীর মধ্যে

দিন ক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর রাজনৈতিক দিক থেকে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দিন পর্যন্ত সেখানে দাপট ছিল তৃণমূলের অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে তিনি। তাঁর অনুপস্থিতিতে তৃণমূলে বেশ বেকায়দায় সেখানে। বিরোধী দলগুলিও বীরভূমের দখল পেতে চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে তেতে উঠছে বীরভূমের মাটি। সেই আবহে এই মোবাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পুলিশই যেখানে রক্ষা পাচ্ছে না, সেখানে তাঁদের কী হবে, ভেবে ভয়ে সিঁটিয়ে রয়েছেন সকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget