এক্সপ্লোর

Birbhum News: অভিষেকের জনসংযোগ যাত্রার মাঝেই ফের দল ছাড়লেন একাধিক TMC নেতা

Birbhum TMC leader left the party: অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দল মজবুত করতে বীরভূম জনসংযোগ যাত্রা করছেন, তখন আবার দল ছাড়লেন তৃণমূলের একাধিক নেতা।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন দল মজবুত করতে বীরভূম (Birbhum) জনসংযোগ যাত্রা করছেন, তখন ফের দল ছাড়লেন তৃণমূলের একাধিক নেতা (TMC Leader)। দলে গুরুত্ব না পাওয়ায় তৃণমূল দল ছাড়লেন পঞ্চায়েত সদস্যা, বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির সদস্য।

বীরভূমে রামপুরহাট ১নং ব্লকের বড়শাল গ্রামপঞ্চায়েতে পাঁচ নম্বর সংসদে পঞ্চায়েত সদস্যা ফিরোজা বিবি, বুথ সভাপতি সাজাহান বাদশা, অঞ্চল কমিটির সদস্য তাহের মির্জা সহ বেশ কয়েকটি পরিবার দল ছাড়েন। লিখিত পদত্যাগ পত্র তাঁরা দলের নেতৃত্ব পাঠিয়ে দেন। পঞ্চায়েত সদস্যা ফিরোজা বিবি বলেন,  'দল আমাদেরকে কোনও গুরুত্ব দিচ্ছে না। বার বার জানিও কোন লাভ হয়নি। তাই এই সিদ্ধান্ত।'

গতবছরও এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল বীরভূমে।  তখন দলে দলে না হলেও, দলে সম্মান না পেয়ে, অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতার তৃণমূল বিয়োগে প্রশ্ন উঠেছিল। প্রকাশ্যে অভিমান এবং ক্ষোভের কথা জানিয়ে তৃণমূল ছেড়েছিলেন, অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব ওঝা (Biplab Ojha)।তৃণমূলে সম্মান পাচ্ছেন না জানাতে, পদ্মশিবির থেকে ডাকও পেয়েছিলেন তিনি। বিপ্লব বীরভূম জেলা পরিষদের সদস্য ছিলেন। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতিও ছিলেন। অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। তাঁর দাবি, গত এক বছর ধরে দলের কাছে তিনি ব্রাত্য হয়ে গিয়েছেন। দলে সম্মান পাচ্ছেন না। কোনও কর্মসূচিতে তাঁকে ডাকার পর্যন্ত প্রয়োজন বোধ করে না দল,  এমনই একগুচ্ছ অভিযোগ সামনে এনেছিলেন বিপ্লব। তাঁর এই প্রকাশ্য দাবি অস্বস্তিতে ফেলেছিল সেবারও তৃণমূলকে। 

তবে শুধু বীরভূমই নয় দল ছাড়ার ঘটনা দেখা গিয়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কোচবিহার-সহ একাধিক জেলায়।বাঁকুড়ার জঙ্গলমহলে ফের ভাঙ্গন তৃণমূলের ঢেকো অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে ২০ টি পরিবার। বুধবার বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় খোদ আদিবাসী সেলের অঞ্চল সভাপতির গ্রামের ২০ টি আদিবাসী পরিবার। এই নিয়ে বেশ কোণঠাসা ঢেকো অঞ্চল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সামনেই পঞ্চয়েত ভোট যেখানে সব দলই তাদের শক্তি পরীক্ষা করতে ব্যাস্ত সেখানে একের পর এক গ্রামে ভাঙন যা নিয়েই দুশ্চিন্তা এখন রাজ্যের শাসক দলের অন্দরে। এভাবে কর্মী সমর্থকরা বিমুখ হলে আগামী দিন গুলি যে মোটেও সুখকর হবে না শাসক দলের জন্য, চাপানউতোর রাজনৈতিক মহলে। যদিও বিষয়টি নিয়ে ঢেকো অঞ্চল যুব সভাপতি জানান, 'আদিবাসী সেলের সভাপতির আচরণে ক্ষুণ্ন হয়েই ওই আদিবাসী পরিবারগুলি বিজেপিতে যোগ দিলেন', বলে তাঁর অনুমান। সম্প্রতি নবজোয়ার যাত্রার পরেই কোচবিহার তৃণমূলেও ভাঙন ধরা পড়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে ভেটাগুড়ি গ্রাম। ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ বিজেপিতে ৪ সদস্য। যদিও, 'জোর করে দলবদল, আবার ফিরে আসবে', দাবি তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget