এক্সপ্লোর

Birbhum: পোকায় খাওয়া চাল-ডাল দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল! পাচার হচ্ছে ভাল জিনিস, বিক্ষোভ অভিভাবকদের

ডালে কিলবিল করছে পোকা! পোকায় খাওয়া চাল-ডালেই রান্না হচ্ছে মিড ডে মিল!  এই অভিযোগে এদিন সাঁইথিয়ার রুদ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

ভাস্কর মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, বীরভূম: মিড-ডে মিলের (Mid-day Meal) ডালে কিলবিল করছে পোকা। পোকায় খাওয়া চাল-ডাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার! পাচার হচ্ছে ভাল জিনিস। এই অভিযোগে আইসিডিএস কর্মীর সামনে চাল-ডাল ঢেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ অস্বীকার আইসিডিএস কর্মীর। বিষয়টি খোঁঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। 

মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা! ২ দিন আগেই এই ছবি দেখা গিয়েছে বসিরহাটে (Basirhat)। সেই জেলারই দেগঙ্গায় মিড ডে মিলের চাল চুরি করে স্কুলের শৌচাগারে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এবার এই ছবি দেখা গেল বীরভূমের সাঁইথিয়ায়। ডালে কিলবিল করছে পোকা! পোকায় খাওয়া চাল-ডালেই রান্না হচ্ছে মিড ডে মিল!  এই অভিযোগে এদিন সাঁইথিয়ার রুদ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর সামনেই চাল-ডাল ঢেলে দিয়ে চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হলেও নিজস্ব কোনও বাড়ি নেই। ভাড়ার মাটির ঘরে চলে পঠনপাঠন। রান্না হয় গোয়ালঘরে! স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পোকা ধরা চাল, ডাল দিয়ে রান্না করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, রান্না করা খাবারে প্রতিদিনই পোকা ভাসতে দেখা যায়।  আরও অভিযোগ, প্রতিবাদ করলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।   

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী। বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু পাচারকাণ্ড ঘিরে যখন তোলপাড় রাজ্য, তখন আবাস যোজনা, একশো দিনের কাজ থেকে মিড ডে মিল ঘিরেও উঠেছে গরমিলের অভিযোগ।  

এবার কি মিড ডে মিল নিয়েও তদন্তে নামবে CBI? জল্পনা বাড়িয়েছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি। তিনি জানিয়েছেন, রাজ্যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের সুপারিশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

বিরোধীদেরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর আগে কখনও মিড ডে মিলে ডালের বালতিতে মিলেছে সাপ! কখনও মজুত চালে মরা টিকটিকি, ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলে পড়েছে টিকটিকি! এবার সামনে এল এরকম চাল-ডাল! তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Adhir on Justice Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর, বললেন, ‘সবার আগে ভোটের লাইনে দাঁড়াব আমি’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget