এক্সপ্লোর

Tarapith News: গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে, দেবীকে স্পর্শের একমাত্র দিন ; তারাপীঠে শুরু দেবীর আবির্ভাব তিথি উৎসব

Birbhum Tarapith: কথিত আছে, এদিন মা তারার পুজো প্রচলন করেছিলেন জয়দত্ত সদাগর। এই তিথিতে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তারাপীঠে দেবীর আবির্ভাব তিথি উৎসব শুরু, ভক্তরা দেবীকে স্পর্শ করতে পারবেন।
  • রাজবেশে সেজে ওঠেন তারা মা, জয়দত্ত সদাগর দেবীর প্রথম পুজো করেন।
  • মা তারা বশিষ্ঠ মুনিকে মাতৃরূপে দর্শন দিয়েছিলেন, বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।
  • তারাপীঠ মহাশ্মশান বামাক্ষ্যাপার তপস্যার স্থান, এখানে দেবীর শিলামূর্তি আবিষ্কৃত হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ : আজ ভোর থেকে তারাপীঠে দেবীর আবির্ভাব তিথি উৎসব শুরু হল। নির্ঘণ্ট অনুযায়ী, চতুর্দশী তিথিতে ভোরবেলায় প্রাচীন প্রথা মেনে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চে নিয়ে আসা হয়। ভোরে দেবীর স্নান পর্ব শেষে মঙ্গলারতি-সহ ফল মিষ্টি নিবেদন করা হয়েছে। পুজো শেষ করে দেবীকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চের দরজা খুলে দেওয়া হয়। দেবীকে একমাত্র এই দিনেই দর্শনার্থীরা স্পর্শ করতে পারবেন। এই দিনে মা তারার প্রথম পুজো দেবীর কাছে নিবেদন করেন। এজন্য তারাকে রাজবেশ পরানো হয়। দুর্গাপুজোর পরে (After Durga Puja) শুক্লা চতুর্দশীকে দেবীর আর্বিভাব তিথি হিসাবে মানা হয়।

কথিত আছে, এদিন মা তারার পুজো প্রচলন করেছিলেন জয়দত্ত সদাগর। এই তিথিতে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়। আরও কথিত আছে, পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন জয়দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন ৷ শ্বেত শিমূল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। শুক্লা চতুর্দশীর এই তিথিতেই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত। 

তারাপীঠ কিন্তু সতীপীঠ ( Satipith )  নয়। শক্তিপীঠ। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি ৷ দেবীও নিরাশ করেননি ৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত। Tarapith Shaktipith News

তারাপীঠ মাহাত্ম্য

তারাপীঠের আধ্যাত্মিক তাৎপর্যর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তারাপীঠ মহাশ্মশান। দ্বারকার ধারে যেখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা। নানা সময় নানা কাহিনি আবর্তিত হয়েছে এই মহাশ্মশানকে ঘিরে। এখানেই রয়েছে তারামায়ের পাদপদ্ম। কথিত আছে, মহাশ্মশানের একটি শ্বেত শিমূল গাছের নীচেই আবিষ্কৃত হয় মা তারার শিলামূর্তি।  তারাপীঠ মন্দির ও তার তীর্থমাহাত্ম্য নিয়ে গড়ে উঠেছে একাধিক কিংবদন্তী। কথিত আছে, মহাঋষি বশিষ্ঠের দীর্ঘ তপস্যার পর, যে রূপে মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন, দেবীর সেই রূপই প্রস্তরীভূত হয়। তারাপীঠে যুগের পর যুগ ধরে সেই রূপেই পূজিত হয়ে আসছেন মা তারা। Birbhum News Tarapith News

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget