এক্সপ্লোর

Birbhum Murder : পাথর দিয়ে থেঁতলে খুন ! বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ভয়াবহ ঘটনা সিউড়িতে

Birbhum Crime News : পথের কাঁটা সরাতে পরিকল্পনা ছিল বাইকে করে অন্য় জায়গায় নিয়ে গিয়ে খুন করা। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ঘটনাস্থলেই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম : সিউড়িতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের (Siuri Murder) ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ঘটনায় এপর্যন্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ।   

পথের কাঁটা সরাতে পরিকল্পনা ছিল বাইকে করে অন্য় জায়গায় নিয়ে গিয়ে খুন করা। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ঘটনাস্থলেই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় সাঁইথিয়ার নবডাঙার বাসিন্দা শেখ কুতুবউদ্দিন (৩২)-কে। সিউড়িতে যুবক খুনের ঘটনায় এমনই তথ্য হাতে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে মহম্মদ ইমরান নামে এক অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত শেখ মুবারক এখনও পলাতক। তাকে বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিল ইমরান। শুধু তাই নয়, প্রথমে ইমরান মারধর করে যুবককে। গলায় পা দিয়ে খুনের চেষ্টাও করা হয়। কিছুক্ষণ পর মোটরবাইক নিয়ে চলে যায় সে। কোনওক্রমে উঠে বসেন আক্রান্ত কুতুবউদ্দিন। তখনই মাথায় পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করে মুবারক। 

সিসি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়া ছবি এতটাই নৃশংস, যে তা সম্প্রচারের যোগ্য নয়। পুলিশ সূত্রে খবর, ৩ জনই একে অপরের পরিচিত। যাতায়াত ছিল নিষিদ্ধপল্লিতে। সেখানে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে কুতুবউদ্দিন ও মুবারক। শনিবার রাতে তিন জনই মত্ত অবস্থায় নিষিদ্ধপল্লিতে যায়। সেখানে বিবাদ চরমে ওঠে। পরে কুতুবউদ্দিন একা বেরিয়ে আসেন। বাইকে করে আসে ইমরান ও মুবারক। তারপরই ঘটে ভয়াবহ ঘটনা।

এর আগে গত ১৩ জুন সিউড়ির রবীন্দ্রপল্লিতে ভয়াবহ ডাকাতি হয় স্টেট ব্যাঙ্কের শাখায়। এবার খুন। ঘটনায় আতঙ্কিত খোদ তৃণমূল সাংসদ। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। শতাব্দী রায় বলেছেন, সবসময় লিখিত অভিযোগ হবে, এমনটা পুলিশ সুপারের ভাবা উচিত নয়। অপরাধের কথা শুনেও পুলিশ ব্যবস্থা নিতে পারে। সাংসদ তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৫৬ হাজার টাকা খরচ করে সিউড়ি শহরে বসানো হচ্ছে একশোর বেশি সিসি ক্যামেরা।

মহম্মদ ইমরানকে রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মহম্মদ ইমরানকে রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget