এক্সপ্লোর

Birbhum News:দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযানের দ্বিতীয় দিন আজ

Adivasi Adhikar Mahasabha: দেউচা-পাঁচামিতে খনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মহাসভা। গতকাল মহম্মদবাজার থেকে শুরু হয়ে বোলপুরে পৌঁছেছে মিছিল।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: দেউচা-পাঁচামিতে খনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মহাসভা। গতকাল মহম্মদবাজার থেকে শুরু হয়ে বোলপুরে পৌঁছেছে মিছিল। বর্ধমান ও উত্তর ২৪ পরগনার অশোকনগর হয়ে শুক্রবার আদিবাসী অধিকার মহাসভার মিছিল পৌঁছবে কলকাতায়। জল-জমি-জঙ্গলের অধিকার সুরক্ষিত করার দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের। 

কী কর্মসূচি?
প্রতিবাদীদের তরফে লিফলেট বিতরণ করে আরও মানুষজনকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানানো শুরু হয়েছে। জল-জমি-জঙ্গলের অধিকার সুরক্ষিত করার দাবিতেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন দেউচা-পাচামির আদিবাসী অধিকার মহাসভার নেতৃত্ব।

প্রেক্ষাপট...
বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামিতে ৷ এই খোলামুখ কয়লা খনির জন্য প্রায় ৩৪০০ একর জমির প্রয়োজন যার মধ্যে সরকারি জমি ১০০০ একর। বাকি জমি অধিগ্রহণ করতে হবে রাজ্য সরকারকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জমির মূল্য, ক্ষতিপূরণ ও চাকরির বিনিময়ে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। দেওচা-পাঁচামী এলাকায় কমপক্ষে ২১ হাজার মানুষের বাস৷ অধিকাংশই আদিবাসী অধ্যুষিত গ্রাম। বসতি অন্যত্র সরানোর পাশাপাশি কয়লা খনির জন্য ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি। তাই প্রথম দিন থেকেই প্রস্তাবিত কয়লা খনির বিরুদ্ধে পথে নেমেছেন দেউচা-পাচামির  অংশের আদিবাসী মানুষজন। নির্দিষ্ট করে বললে দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ঘিরে ২০২২ সালের গোড়াতেই তুঙ্গে উঠেছিল আন্দোলন। পরে ইচ্ছুক জমিদাতাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তার পরও অবশ্য আন্দোলন পুরোপুরি স্তিমিত হয়নি। গত অক্টোবরে সেই আন্দোলন নিয়ে আক্রমণ শানান মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, ‘পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে। দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা।’এতেই শেষ নয়। তিনি বলেছিলেন, 'বাংলাকে ঘিরে ফেলার ষড়যন্ত্র চলেছে'। এ জন্য বিরোধীদের দিকেই আঙুল তোলেন তিনি। বিশেষত যে ভাবে বিভিন্ন সময়ে দেউচা পাঁচামি নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে, তার নেপথ্যে সেখানকার মানুষকে পিছিয়ে দেওয়ারই পরিকল্পনা রয়েছে বলে মনে করেন ফিরহাদ হাকিম। সমস্ত কিছুকে 'বাংলাকে টেনে নামানোর কৌশল', বলেছেন তিনি। যদিও স্থানীয় মানুষ সমস্ত চক্রান্ত প্রত্যাখ্যান করেছেন। তাঁদের শুভেচ্ছা জানাতেই এসেছেন ফিরহাদ, জানিয়েছেন সে কথাও। বক্তব্যের মাঝে এসেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির কথা

আরও পড়ুন:বিদেশি বিনিয়োগের নামে কোম্পানিতে ঢুকেছে পরিবারের টাকা! কী বলছে আদানি গ্রুপ ?

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget