এক্সপ্লোর

Anubrata Mondal: বোলপুরে নেত্রীর সঙ্গে একান্তে বৈঠক, জেলা সভাপতির পদ হারানোর পরে ফের অনুব্রত মণ্ডলের পদোন্নতি !

Anubrata Mondal New Post : মমতার নেতৃত্বে বীরভূমে একান্ত বৈঠকের পরেই ২৪ ঘণ্টার মধ্যেই বদলাল ছবি, কোর কমিটির কনভেনার করা হল অনুব্রত মণ্ডলকে !

বীরভূম: মমতার নেতৃত্বে বীরভূমে একান্ত বৈঠকের পরেই ২৪ ঘণ্টার মধ্যেই বদলাল ছবি। জেলা সভাপতির পদ হারানোর পরে ফের পদোন্নতি অনুব্রত মণ্ডলের।  কোর কমিটির কনভেনার করা হল অনুব্রত মণ্ডলকে।

আরও পড়ুন, 'হাতজোড় করে ক্ষমা চান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী', '২৬জনকে গুলি করে চার জন জঙ্গি কী করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল' প্রশ্ন কল্যাণের

মূলত এদিন বোলপুরে পদযাত্রার পরেই অনুব্রত-কাজলদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'অনুব্রতর সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কাজ করার নির্দেশ। ২জনই সিনিয়র লিডার, সামনে ভোট, একসঙ্গে কাজ করতে হবে। সামনে ভোট, বাইরে কোনও মন্তব্য করা যাবে না', বীরভূমে কোর কমিটির বৈঠকে কড়া বার্তা দেন মমতা। উল্লেখ্য, বীরভূমে কোর কমিটি বেড়ে ১০, আরেক নতুন সদস্য রবি মুর্মু। 

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বীরভূম সফরের মধ্য়েই অনুব্রত মণ্ডলের 'প্রোমোশন' হল তাঁর জেলা সভাপতির পদ বিলুপ্ত হয়েছিল গত মে মাসে। ২ মাসের মাথায় অনুব্রত মণ্ডলকে বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করলেন তৃণমূল নেত্রী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত ঘনিষ্ঠ অনুগামী কেষ্টর হাতেই ফের একবার বীরভূমের ব্য়াটন তুলে দিলেন তিনি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য়দের সঙ্গে বৈঠকে বসেন।

সূত্রের খবর, সেখানে তিনি বলেন, আশিস বন্দ্য়োপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডল কোর কমিটির প্রবীণ সদস্য। তাঁরা যৌথভাবে কাজ করবেন। সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, বাইরে কোনও বেঁফাস মন্তব্য করবেন না। বিতর্ক এড়িয়ে চলুন। IC-কে এই কদর্য আক্রমণের পরও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্য়বস্থা নেয়নি তৃণমূল। পুলিশ অফিসারকে অশ্রাব্য় ভাষায় গালিগালাজের পর অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে কি না, এই জল্পনার মধ্য়েই, অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে কোর কমিটির আহ্বায়ক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

এই ইস্যুতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন, ' তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি আরেকবার তার দলের রুচিকে, প্রতিষ্ঠা করলেন। অনুব্রতর মতন লোকেরাই যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, পরিষ্কার হয়ে গেল, এই সিদ্ধান্তর মধ্য দিয়ে। .. বিধায়ক হিসেবে আমি, আমাদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিনি, দেখেছি। তিনি অধ্যাপক মানুষ। তাহলে একজন অধ্যাপককে নির্দেশ দেওয়া হচ্ছে, একজন জেল খাটা আসামীর কথা শুনে চলতে।  আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে, এই ধরণের মানুসিকতার মানুষ, যারা ওনাকে ভোট দেন, এখন পর্যন্ত, তাঁরা এটা জেনেই দেন।এই জায়গা থেকে মানুষ যদি বেরিয়ে না আসতে পারে, রাজ্যের নরকদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বতে অবসম্ভাবী।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget