এক্সপ্লোর

Kalyan On Pahalgam Attack: 'হাতজোড় করে ক্ষমা চান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী', '২৬জনকে গুলি করে চার জন জঙ্গি কী করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল' প্রশ্ন কল্যাণের

Kalyan On Pahalgam Attack PM Modi Amit Shah: BSF-CISF ওইদিন কী করছিল ? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জোর নিশানা, কী বললেন এদিন তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ ?

 নয়াদিল্লি: সংসদের আলোচনার দিনই জমমু-কাশ্মীরের হারওয়ানে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু। আর এমনই এক দিনে, পহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। BSF-CISF ওইদিন কী করছিল ? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গাফিলতির দায় নিতে হবে বলে, ক্ষমা চাইতে বললেন তিনি।

 

আরও পড়ুন, আমি কোনও হিন্দিভাষীকে কখনও বলেছি, বাংলা ছেড়ে চলে যাও ? এবার বড় প্রশ্ন মমতার

 এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রথমেই আমাদের দেশের সমস্ত সেনাকর্মী বীর জোয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে, সম্মান এবং স্যালুট জানাই। এদিন শহিদ সেনাকর্মীদেরও সম্মান জানিয়েছেন তিনি। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত বঙ্গসন্তান ঝন্টু আলি শেখের কথাও উল্লেখ করেন তিনি। সেনার স্পেশাল ফোর্সের নিহত ওই কমান্ডোকেও শ্রদ্ধা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ওই চারদিন যদি আমাদের বীরসৈনিকরা, তাঁদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিঁদুর কিন্তু কখনও সার্থক হত না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর। এ লড়াইয়ের কোনও ভাগাভাগি হয় না। একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেখবে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে, চারজন জঙ্গি, হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু, তাঁদের পরিবার, স্থানীয় মানুষ এবং সকল ভারতবাসীকে, শোকাহত করেছে। সেই ছাব্বিশ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের। কলকাতার দুজন বাসিন্দা বিতান অধিকারী, সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মনিষ রঞ্জন মিশ্র।'

এরপরেই তোপ দাগেন তিনি। বলেন, 'অবাক হওয়ার মতো বিষয় হল, এই সন্ত্রাসবাদী হামলাকারীরা কীকরে সেদিন ওখানে এল ? ৪ জন জঙ্গি সেখানে এসে, ২৬জনকে গুলি করে চলে গেল ?! আমাদের BSF কী করছিল ? আমাদের CISF কী করছিল ? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন ? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ ? আজকে তাঁদের গাফিলতির জন্য, BSF -CISF এর গাফিলতির জন্য, ২৬ জন প্রাণ হারিয়েছেন। চার জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল। আর আমাদের BSF-CISF জোয়ানরা বসে বসে দেখল। এত অপদার্থ হোম মিনিষ্ট্রি বোধহয় কখনও কেউ দেখেনি। এই যে সেনারা ছিল না, তার দায়-দায়িত্ব কে নেবে ? এর দায়-দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে। এর দায়-দায়িত্ব নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের কাছে, হাতজোড় করে ক্ষমা চান, যে আপনাদের গাফিলতিতে, ২৬ জন লোক মারা গেছে।'

  

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget