এক্সপ্লোর

Durga Puja 2023: জেলে অনুব্রত, তাঁর গ্রামের বাড়ির পুজোয় যোগ কাজল শেখের

Kajol Sheikh Anurata Puja: বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত হলেও অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেছিলেন কাজল শেখ। আর এবার জেলে বন্দি অনুব্রত মন্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দিলেন তিনিই।

বীরভূম: অনুব্রতহীন বীরভূমে দুর্গাপুজো (Durga Puja)। আর অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দিলেন কাজল শেখ। জেলে থাকার কারণে গত দুবছর গ্রামের বাড়ির পুজোয় যোগ দিতে পারেননি অনুব্রত। এবার সেই পুজো কেমন হচ্ছে, কেষ্টর বাড়ির সদস্যরা কেমন আছেন, খোঁজ নিতে নানুরের হাটসেরান্দি গ্রামে গেলেন বীরভূম জেলা পরিষদের সভাধপতি কাজল শেখ।

অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দিলেন কাজল শেখ

অনুব্রতর ভাই বাবলু মণ্ডলের সঙ্গে কথা বলেন কাজল। জেলা রাজনীতিতে বরাবরই অনুব্রতর বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল শেখ। যদিও প্রকাশ্যে কোনও দিনই তা স্বীকার করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। কাজল শেখের বক্তব্য, আগেও একাধিকবার এই পুজোয় এসেছেন তিনি। প্রসঙ্গত, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই পেয়েছিলেন কাজল শেখ।তারপর জেলা পরিষদ আসনে কাজল শেখকে প্রার্থী করে তৃণমূল (TMC)।

অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেছিলেন কাজল শেখ

যিনি আবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরোধী গোষ্ঠীর নেতা বলেও পরিচিত। যদিও পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেছিলেন কাজল শেখ (Kajal Sheikh) । তিনি বলেছিলেন, 'অনুব্রত মণ্ডল হচ্ছে আমার রাজনৈতিক গুরু। দল প্রয়োজন মনে করেছে, আমাকে নমিনেশন দিয়েছে। দলের জন্য নমিনেশন কেন নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজল শেখ সবকিছু করতে প্রস্তুত আছে।' 

আরও পড়ুন, পালকি সফরে নবপত্রিকাকে স্নান, প্রায় ৩৫০ বছরের রীতি কাটোয়ার সাহা বাড়িতে

'বিচারককে হুমকি..' , মূলত এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রতর

মূলত এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। 'নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত', জামিনের আবেদনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। তথ্য দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। জবাব দিতে অনুব্রতকে এক সপ্তাহ সময় দিলেন বিচারপতি। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। তবে অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আগেই আশঙ্কা করেছিলেন তাঁর অনুগামীরা। পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ'নম্বর সেলেই কাটাতে হবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget