এক্সপ্লোর

Birbhum News: ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা, ২৮টি গরু-সহ ৩টি পিক আপ ভ্যান আটক

গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। আজ ভোররাতে নলহাটি সীমানায় গরু বোঝাই গাড়িগুলিকে আটক করে। 

বীরভূম: ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা। ২৮টি গরু-সহ ৩টি পিক আপ ভ্যান আটক করল নলহাটি থানার পুলিশ। গ্রেফতার ৬। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছিল গরুগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। আজ ভোররাতে নলহাটি সীমানায় গরু বোঝাই গাড়িগুলিকে আটক করে। 

এই একই দিনে পশ্চিম মেদিনীপুরের (paschim medinipur) দাঁতন থানার ওড়িশা-বাংলা সীমানায় (odissa bengal border) নাকা চেকিংয়ে গরুভর্তি ৮ টি গাড়ি আটকাল পুলিশ (police)। সব মিলিয়ে তাতে আনুমানিক ৬০০ থেকে ৭০০ গরু (cattle) ছিল বলে খবর পুলিশ সূত্রে।

যা জানা গেল...
বাংলা-ওড়িশা আন্তঃরাজ্য সনাকনিয়া সীমানার দাঁতন থানার পুলিশ  একটি নাকা চেকিং পয়েন্ট করেছিল। খবর ছিল, রাতের অন্ধকারে এখান থেকেই দিনের পর দিন লরি বোঝাই করে গরু পাচার হচ্ছিল। শুক্রবার রাতেও এমনই কিছুর চেষ্টা চলে বলে খবর। কিন্তু নাকা চেকিংয়ে বিষয়টি ধরা পড়ে যায়। দেখা যায়, প্রত্যেকটি গাড়ির মধ্যে গরু রয়েছে। রাতেই গরুগুলি ওড়িশার ভদ্রক থেকে দাঁতন থানা পেরিয়ে বেলদায় নিয়ে আসা হচ্ছিল বলে জানান গরুর গাড়ির চালক। পাচার হচ্ছিল প্রায় ৬০০ থেকে ৭০০টি গরু। সেই সময়ই রাতে গ্রামবাসীদের সহযোগিতায় গরুর গাড়িগুলিকে বাংলায় ঢুকতে আটকে দেয় পুলিশ। ফেরত পাঠানো হয় ওড়িশাতেই। জলেশ্বর থানার পুলিশ আটটি গরুর বোঝাই গাড়িই আটক করে ফেরত নিয়ে যায়। এই নিয়ে সরব হয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বাংলা-ওড়িশা সীমানায় দাঁতন থানার পুলিশের নাকা চেকিং থাকা সত্ত্বেও দিনের পর দিন কী ভাবে গরু পাচার হচ্ছিল সেই প্রশ্ন তোলেন তিনি। 

আগেও এক ঘটনা...
সপ্তাহখানেক আগেও রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে তিনটি গরু ভর্তি গাড়ি বীরভূমে ঢুকছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খণ্ড সীমান্ত নলহাটি থানার নাচ পাহাড়ি গ্রামের কাছে গত শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে পুলিশ। যারা গরু নিয়ে যাচ্ছিল তাদের কাছে কোন বৈধ কাগজ না থাকায়, ৩৭টি গরু ও তিনটি গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকে। শুক্রবারই তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে তোলার কথা।

আরও পড়ুন: Kolkata News: 'গোপন মুহূর্তের ছবি' ফাঁস করে দেওয়ার হুমকি, ফের 'মধুচক্রের কবলে' গৃহবধূ

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget