এক্সপ্লোর

Birbhum News: প্রবল বর্ষণে ডুবল শাল নদীর সেতু, প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত স্থানীয়দের

Birbhum Bridge Submerged: প্রবল বর্ষণের জেরে ডুবে গিয়েছে বীরভূমের সেতু, প্রাণ হাতে যাতায়াত করছেন স্থানীয় সবাই।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: প্রবল বর্ষণে (Heavy Rain) ইতিমধ্যেই রাজ্যের তিন জেলায় দেওয়াল ধসে মৃত্যু হয়েছে (Death)। সেই তালিকায় রয়েছে খোদ বীরভূমও। সম্প্রতি সেতু পারাপার করতে গিয়ে যাত্রীবাহী ট্রাক্টরকেও জলে ভাসতে দেখা গিয়েছে। আর এবার বীরভূমেই ভারী বৃষ্টির জেরে ডুডে গিয়েছে শাল নদীর সেতু। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বীরভূমের পাড়ুই থেকে ইলামবাজার যাওয়া গোল্টে গ্রামের কাছে শাল নদীর সেতুটি ডুবে যায়। আর তাঁর মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার মানুষজন।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর একটু জল বাড়লেই সেতুটি ডুবে যায়। ফলে আমাদের যাতায়াতের চরম সমস্যা হয়। সেতুটি নিচু হওয়ার জন্য জল বাড়লেই এই সমস্যা দেখা দেয়। 

প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে দেওয়াল ধসে জেলায় জেলায় মৃত্যু। এবার পুরুলিয়াতেও (Purulia) দেওয়াল ধসে ৩ বছরের শিশুকন্যার মৃত্যু, আহত ৪। আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেলে এই দুর্ঘটনা ঘটত না, দাবি মৃত শিশুর পরিবারের। প্রবল বর্ষণের জেরে দেওয়াল ধসে মৃত্যু হয় এক তিন বছরের শিশুকন্যার। আহত হন চার জন।আজ সকালে ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের দরডি গ্রামে। সেখানে মাটির দেওয়াল ভেঙে গুরুতর আহত হয় ২ শিশু। পরে তাদের মধ্যে মৃত্যু হয় তিন বছরের নিত্যা সহিসের।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে ক্রমাগত বৃষ্টির কারণে পাশের এক ব্যাক্তির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এতে তাঁর ছেলে ও মেয়ে ছাড়া আরও তিন পরিবারের সদস্য আহত হন। তাদের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে। 

আরও পড়ুন, 'আমার মেয়েরও ডেঙ্গি হয়েছিল, বিক্ষোভ দেখায়নি..', BJP বিক্ষোভকে কটাক্ষ ফিরহাদের

ভারী বৃষ্টির জেরে বাঁকুড়াতেও ফের দেওয়াল ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। বাঁকুড়ায় গতকাল বাঁকুড়ার বাঁকাদহ এলাকায় দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়। গতকাল রাতেও ছাতনায় দেওয়াল ধসে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম পূরবী হাঁসদা। বাড়ি ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দাবি, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্বেও বাড়ি না পাওয়াতেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পূরবী হাঁসদা। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget