এক্সপ্লোর

Visva-Bharati: ৩ পড়ুয়াকে বরখাস্তের প্রতিবাদ, বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ঘেরাও

Visva-Bharati: সারারাত ধরে আন্দোলন চলবে, হুঁশিয়ারি পড়ুয়াদের।

আবির ইসলাম, বোলপুর: বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্ত করার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। কেন্দ্রীয় কার্যালয়ের পর এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করলেন পড়ুয়ারা। গান গেয়ে উপাচার্যের বাসভবনের সামনে চলছে অবস্থান-বিক্ষোভ। রাতভর এই ঘেরাও চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমনাথ সৌ, ফাল্গুনী পান ও রূপা চক্রবর্তী নামে বিদ্যাভবনের আওতাভুক্ত অর্থনীতি বিভাগের তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। এর বিরুদ্ধে চলছে আন্দোলন। প্রথমে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন পড়ুয়ারা। সেখানে উপাচার্যের আপ্তসহায়ক তন্ময় নাগ-সহ আধিকারিকদের ঘেরাও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় পড়ুয়াদের। এরপর উপাচার্যের বাসভবনও ঘেরাও করা হয়। এই মুহূর্তে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গেটের দু’দিক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আধিকারিকদের ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের একাংশ বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখাও করেছিলেন। সেখানে অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছিলেন, বিশ্বভারতীর কর্মী-অধ্যাপকরা উপাচার্যকে তিনদিন ধরে ঘেরাও করবেন ৷ তাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে। এরপর শুক্রবার উপাচার্যের বাসভবন ঘেরাও ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী।

অনুব্রত মণ্ডল বলেছিলেন, 'আমি বলেছি আপনারা আন্দোলন করুন। আপনাদের আন্দোলন তৃণমূল সমর্থন করবে। তিনদিন ভিসির বাংলো ঘেরাও করা হবে। ২ সেপ্টেম্বর থেকে ঘেরাও হবে। এবার ওর পাগলামো ছাড়িয়ে দেব।' এরপরেই ঘেরাও করা হল উপাচার্যর বাসভবন। 

পড়ুয়াদের বিক্ষোভ-ঘেরাওয়ের মাঝে আটকে পড়া বিশ্বভারতীর এক কর্মী জানান, ‘আমাদের আটকে খারাপ ব্যবহার করল পড়ুয়ারা। এই ঘটনায় খুব দুঃখিত আমরা।’

পড়ুয়ারা অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন হবে। সারারাত ধরে তাঁদের আন্দোলন চলবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget