এক্সপ্লোর

Birbhum News: CBI পরিচয় দিয়ে ‘হোম অ্যারেস্ট' শান্তিনিকেতনের সঙ্গীতশিল্পী সুনিধিকে !

Fraud Case With Sunidhi Nayak: CBI পরিচয় দিয়ে ‘হোম অ্যারেস্ট' শান্তিনিকেতনের সঙ্গীতশিল্পী সুনিধিকে ! সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে আসে ফোন..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীতশিল্পীর থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সিবিআই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে ফোন আসে। সঙ্গীতশিল্পী ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের। 

 চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। ঘটনায় আতঙ্কিত সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। সেখান থেকে তিনি রবীন্দ্র সংগীতে স্নাতকোত্তর করেছেন। তাঁর বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। গত দশ দিন আগে বাংলাদেশ থেকে শান্তিনিকেতন ফিরেছেন।আর তিন দিন আগে ঘটনাটা ঘটেছে। 

সেদিন তিনি একা ছিলেন।তাঁর দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাঁকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিওকলের মাধ্যমে প্রায় গোটা দিন ‘হোম অ্যারেস্ট' করে রেখেছিল। এরপর তাঁকে ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। তাৎপর্যপূর্ণভাবে তাঁর ভাড়া বাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিস। ফলে, নতুন ধরণের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।

অভিযোগ  বুধবার  বিকাল ৪টে থেকে তার নম্বরে একটি অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকির সুরে বলা হয়, “সিবিআই থেকে বলছি। আপনার বিরুদ্ধে ব্যাঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলেই বিপদ। আপনাকে ও আপনার বাবার উপর নজরদারি করা হচ্ছে।' নির্দেশ  দুষ্কৃতীদের কথামতো তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি পাঠিয়ে দেন। টাকা পেতেই দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সুনিধি সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন। সঙ্গীতের জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। দেশ-বিদেশে তাঁর খ্যাতিও রয়েছে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিকড়ের টানে মাঝে মাঝেই থাকতেন শান্তিনিকেতনে। এর জন্য তিনি পূর্বপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাড়ির বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে, এই আশঙ্কায় সুনিধি বেরোনোর সাহস পাননি। কোনওক্রমে স্থানীয় বন্ধুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন তিনি। গভীর রাতে শান্তিনিকেতন থানায় গিয়ে অভিযোগ জানান।

আরও পড়ুন, বাবাকে বেঁধে রেখে কুপিয়ে 'খুন' মাকে ! শিউরে ওঠা ঘটনা বসিরহাটে

তাৎপর্যপূর্ণভাবে সাইবার অপরাধ বেড়ে চলার কারণে বুধবারই শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানাল ব্রিজে সাইবার থানার সূচনা করে বীরভূম জেলা পুলিস প্রশাসন। আর তার আগের দিন বিকেল থেকে রাত পর্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি সুনিধির সঙ্গে ঘটে। সুনিধি বলেন ‘দুষ্কৃতীরা যেভাবে কথা বলেছিল তাতে কোনওভাবেই মনে হয়নি, ওরা অপরাধমূলক কাজের জন্য যুক্ত। ওদের দাবি ছিল, আমার ক্রেডিট কার্ড থেকে আর্থিক তছরূপ হয়েছে। দেশের কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীর সঙ্গে এর যোগ রয়েছে। সেজন্য বাবা ও আমার ওপর নজরদারি রেখেছে পুলিস। চালাকি করা হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এটা বলার পর থেকেই আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। তারপরেই হুমকি দিয়ে ওরাহ ইদআমার অ্যাকাউন্ট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে।' সুনিধির অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে শান্তিনিকেতনও থানা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget