এক্সপ্লোর

Birbhum News: শুভেন্দুর দাবির ২৪ ঘণ্টা পার, এবার সায়গলকে জিজ্ঞাসাবাদ করবে NIA

Birbhum Gilatin Stick Case: রামপুরহাটের জনসভা থেকে শুভেন্দু মহম্মদবাজারের জিলেটিন উদ্ধারে একাধিক নাম পাওয়া গেছে বলে দাবি করেন। আর এবার সায়গলকে জিজ্ঞাসাবাদ করবে NIA

আবির দত্ত, বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডের তদন্তে এবার সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে NIA।
সূত্রের খবর, ডিসেম্বরে তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বীরভূমে বিপুল পরিমাণে জিলেটিন স্টিক ও ডিটোনেটর কীভাবে মজুত হল? সায়গল হোসেনের কাছ থেকে জানতে চায় NIA। গতকালই রামপুরহাটের জনসভা থেকে শুভেন্দু অধিকারী মহম্মদবাজারের জিলেটিন উদ্ধারে একাধিক নাম পাওয়া গেছে বলে দাবি করেন। ডিসেম্বরে সেই সব নাম প্রকাশ্যে আনবেন বলেও হুঁশিয়ারি দেন। 

মুরারইয়ের পর প্রকাশ্যে এসেছিল রামপুরহাট।  বীরভূমে উদ্ধার হয়েছিল বিস্ফোরক।  নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রামের কাছে ট্র্যাক্টর ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল। ২৫ বস্তা জিলেটিন স্টিক ছাড়াও মিলেছিল ২ হাজার পিস ডিটোনেটর। ট্র্যাক্টর ও একটি মোটরবাইক আটক করেছিল পুলিশ। পুলিশের দাবি ছিল, বিস্ফোরকগুলি নলহাটির লক্ষ্মীনারায়ণপুর থেকে আনা হয়েছিল। রামপুরহাট এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও বাইক ও ট্র্যাক্টর চালক পলাতক। এর আগে মুরারইতেও বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

বছরটা ছিল ২০২১। জিলেটিন স্টিক বিস্ফোরণ হয়েছিল অন্ধ্রপ্রদেশে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ৯ জনের দেহ। আহত হয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ জানিয়েছিল, অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় এই ঘটনাটি ঘটেছে। গাড়িতে জিলেটিন স্টিক তোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। পুড়ে গিয়েছে গাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে উড়ে গিয়েছিল মৃতদের দেহাংশ।

  পুলিশ জানিয়েছিল, স্থানীয় কলসাপাড়ু ও পুলিভেন্দুলা মণ্ডলের শ্রমিকরাই এই জিলেটিন স্টিক গাড়িতে তুলছিলেন। তবে এই কাজের জন্য বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছিল পুলিশ। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি। বিপত্তির কারণ জানতে চাওয়া হয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে।

আরও পড়ুন, ঝোপ পরিষ্কার করতে গিয়ে অঘটন, মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে গুরুতর আহত যুবক

বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। এক বিবৃতিতে টিডিপি প্রধান বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর নিজের জেলাতেই এই ধরনের শ্রমিক মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই কাজ করানোর আগে শ্রমিকদের সুরক্ষার বিষয়টা মাথায় রাখা উচিত।'

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget