এক্সপ্লোর

Visva Bharati University: বিশ্বভারতীর গবেষকের উপর 'হামলা' দুষ্কৃতীদের , পথেই অচেতন হিন্দি ভবনের ছাত্র

Attack On Visva Bharati Student: ফের শান্তিনিকেতনে অঘটন, দুষ্কৃতীদের হামলার শিকার হলেন বিশ্বভারতী এক ছাত্র..

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: দুষ্কৃতীদের হামলার শিকার হলেন বিশ্বভারতী (Visva Bharati University) গবেষণারত এক ছাত্র। বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে তাকে রাস্তায় ফেলে পেটাল দুস্কৃতীরা। রাস্তায় পড়ে সে অচেতন হয়ে যায়। কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল। পরে তাকে উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শান্তিনিকেতনে (Santiniketan) চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিনিকেতন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে। গত কয়েক মাসে শান্তিনিকেতনে একাধিক চুরির ঘটনা ঘটেছে। 

জানা গিয়েছে, আহত ছাত্রের নাম মণিষ। তার বাড়ি মধ্যপ্রদেশের বালাঘাট। সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভবনে গবেষণা করছে। অভিযোগ বৃহস্পতিবার রাত্রি ৮ টা৩০ নাগাদ হোটেল থেকে রাতের খাবার খেয়ে তার ভাড়া বাড়িতে ফিরছিল। শান্তিনিকেতন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এনসিসি ক্যাম্প যাওয়ার রাস্তায় দুই বাইকে আরোহী আসে এবং রাস্তা আটকায়। তাদের দুজনের মাথায় হেলমেট ছিল। মণিষের কাছ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। দুস্কৃতিরা তাকে রাস্তায় ফেলে পেটায়। এই ঘটনায় সে আহত এবং অচৈতন্য হয়ে পড়ে। সুযোগ বুঝে মোবাইল নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। 

মণিষের এক বন্ধু জানান, মণিষ হাসপাতালে।  শান্তিনিকেতন থানায় তারা লিখিত অভিযোগ করেছে। তারা রীতিমতো আতঙ্কে রয়েছে। প্রসঙ্গত,  চলতে মাসে এই পূর্বপল্লীর রাস্তায় যাওয়ার সময় এক স্থানীয় মহিলার মোবাইল ছিনতাই করে নেয় দুস্কৃতীরা।  একের পর এক চুরির ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় শান্তিনিকেতনে বাসিন্দারা আতঙ্কিত।

আরও দেখুন, উচ্চ মাধ্যমিক দেওয়া হবে তো ? অ্যাডমিট কার্ড না পেয়ে চিন্তায় ছাত্রী, খবর সংবাদ মাধ্যমে আসতেই..

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অঘটন ঘটেছে শান্তিনিকেতনের বুকে । তেইশ সালে বিশ্বভারতী থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক বিদেশি গবেষক। তারপর ওড়িশার তালসারির সি বিচ থেকে উদ্ধার করা হয়েছিল। ৫-৬জন যুবক একটু কালো গাড়িতে করে ভাড়া বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি তুলেছিলেন। কর্তৃপক্ষের দায়ের করা নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল বোলপুর থানার পুলিশ। ।এরপরেই সামনে আসে নিখোঁজ গবেষকের নাম, পান্নাকারা থাই। তিনি মায়ানমারের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে তিনি শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির একটি ভাড়া বাড়িতে ছিলেন। ভারতীয় দর্শন নিয়ে গবেষণারত ছিলেন তিনি বিশ্বভারতীতে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget