এক্সপ্লোর

East Midnapur News: তৈরি হয়নি ভাঙা সেতু, চরম ভোগান্তিতে বাসিন্দারা

East Midnapur News: রাস্তা তৈরির সময় ভাঙা হয়েছিল সেতু, কাজ শেষ হলে পাকা সেতু গড়ে তোলা কথা ছিল। কিন্তু সেই সেতু আর হয়নি, যাতায়াতের জন্য পাশে বাঁশের সাঁকো তৈরি হলেও তা ভেঙে পড়েছে।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম ২ ব্লকে বছর চারেক আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা তৈরির সময় ভাঙা হয়েছিল সেতু, প্রতিশ্রুতি ছিল রাস্তার কাজ সম্পূর্ণ হলে গড়ে তোলা হবে পাকা সেতু। কিন্তু সেই পাকা সেতু আর হয়নি, যাতায়াতের জন্য পাশে বাঁশের সাঁকো তৈরি হলেও তা ভেঙে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন দুই পারের কয়েক হাজার বাসিন্দা। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।

নন্দীগ্রাম ২ ব্লকে রয়েছে আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েত। সেখানে সাঁইবাড়ি ও কৃষ্ণনগর এলাকার যোগাযোগের জন্য ছিল একটি ঢালাই ব্রিজ। বছর চারেক আগে বয়াল- আমদাবাদ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির ব্রিজটি ভেঙে ফেলা হয়। সেই সময় যাতায়াতের জন্য কৃষ্ণনগর খালের উপর বাঁশের সেতু তৈরি হয়েছিল। কিন্তু সেটিও এখন নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতু স্থায়ীভাবে নির্মাণের জন্য নির্মাণসামগ্রীও এসেছিল। কিন্তু পরে আর কাজ এগোয়নি। তখন স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছিল, সেটি দিয়েই বাসিন্দারা যাতায়াত করতেন। কিন্তু দীর্ঘ ব্যবহারের কারণে বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে যায়। যার ফলে বহুবার দুর্ঘটনা ঘটেছে। পথ চলতি সাধারণ মানুষ থেকে সাইকেল আরোহী-অনেকেই বহুবার বিপদের সম্মুখীন হয়েছেন। কয়েকদিন আগে সেই সাঁকোটিকে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। 

এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সেতু তৈরি না হওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব কাঠগড়ায় তুলেছেন শাসক দলকে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, 'নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারের ফলে এখানে কোনও রকম উন্নয়ন হচ্ছে না।'
অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে শাসকদল। জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা শেখ সুফিয়ানের আশ্বাস, দ্রুত পাকা সেতু গড়ে তোলা হবে।

আরও পড়ুন: দশচাকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, নিহত দুই যাত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saokat Molla: নদী চুরির অভিযোগ ! বেআইনি ভাবে চর ভরাট করে তৈরি ক্যাফে, এবার নোটিস সওকত মোল্লার ছেলেকে
নদী চুরির অভিযোগ ! বেআইনি ভাবে চর ভরাট করে তৈরি ক্যাফে, এবার নোটিস সওকত মোল্লার ছেলেকে
West Bengal News Live Updates: NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
Sheikh Shahjahan: জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?
জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?
Swarup Biswas Arrest: কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget