এক্সপ্লোর

SFI Rally: 'শুধু রাম মন্দির নিয়ে মন্তব্য', দীপ্সিতার ভাষণ চলাকালীন আপত্তি যুবকের, বিশৃঙ্খলা রামপুরহাটে !

Rampurhat: দীপ্সিতার ভাষণে আপত্তি করায় যুবককে ঘিরে ধাক্কাধাক্কি। পরে যুবককে আটক করে রামপুরহাট থানার পুলিশ।

রামপুরহাট : রামপুরহাটে এসএফআইয়ের সভায় (SFI Rally) বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। দীপ্সিতা ধরের (Dipsita Dhar) ভাষণ চলাকালীন আপত্তি যুবকের। দীপ্সিতার ভাষণে আপত্তি করায় যুবককে ঘিরে ধাক্কাধাক্কি। পরে যুবককে আটক করে রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্ত যুবককে বলতে শোনা যায়, "শুধু রাম মন্দির নিয়ে কমেন্ট করে যাচ্ছেন তখন থেকে।"

এ প্রসঙ্গে পরে দীপ্সিতা বলেন, "ইংরাজিতে একটা কথা আছে মায়োপিয়া। তার মানে, আপনি সমস্তটা দেখতে পারেন না। অল্পটা দেখতে পারেন। আমার মনে হয়, তেমন একটা কোনও রোগ ওঁরও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি। কৃষকের কথা, শ্রমিকের কথা বলেছি...আমি মহিলা কুস্তিগীরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি কেবল রাম মন্দিরটাই শুনতে পেরেছেন। ফলে, যাঁরা গণ্ডগোল করতে চান, সমস্যা করতে চান, তাঁরা আমার অনেক কিছু খুঁজে বের করবেন। আমরা যাঁরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যাঁরা দায়িত্বশীল রাজনীতিক, আমরা জানি আমরা এমন কোনও কথা বলিনি যেকথাটা অযোক্তিক, যেকথাটা কোনওভাবে মিথ্যা। ফলে, আমরা যা বলেছি, আমরা তার পক্ষেই দাঁড়িয়ে আছি। আমরা কোথাও কোনও ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে, তাঁরা আসলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছু শুনতে পারছেন না। আমরা সত্যি কথাগুলো বলছি। সত্যিটা ওঁদের গায়ে লাগছে। বেশি বেশি ওঁদের গায়ে লাগুক। এটাই আমরা চাই।"

সম্প্রতি ব্রিগেডে বিশাল সমাবেশ করে বাম যুব সংগঠন DYFI। বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙে বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরান মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলান মীনাক্ষীদের সঙ্গে।  ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে নেতৃত্ব কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।  

রবিবারে ইনসাফের ব্রিগেডে তৃণমূল-বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, লড়তে এসেছি তো? আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল। “আর বাপ-মায়ের হাত ধরে যখন ব্রিগেডের লড়াইটা করতে এসেছি। তখন আমাদের এটা কেউ শেখায়নি যে, আর ব্রিগেডে মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে ২৫ আর ৭৫-এর ভাগ-বাঁটোয়ারা করতে হবে, দল শেখায়নি। শিখিয়েছে, পাশের জনের হাত ধরতে হবে, আর এগিয়ে যেতে হবে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget