এক্সপ্লোর

Birbhum News: অভিনব পদ্ধতিতে গয়না ও বাসন চুরি দুষ্কৃতীদের, আতঙ্কিত গ্রামবাসীরা

Birbhum Theft: সঙ্গে সঙ্গে এলাকার আশেপাশে ও বিভিন্ন রাস্তায় তল্লাসি চালান হলেও এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি।

পরিতোষ দাস, বীরভূম: অভিনব কায়দায় সোনার গয়না ও মূল্যবান বাসনপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কায়দা করে পরিবারের সদস্যদের বোকা বানিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করেছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে। 

দিনে-দুপুরে চুরি বীরভূমে-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে দুই ব্যক্তি ব্যক্তি আসে। এদিন এলাকার বাসিন্দা অমৃত কৃষ্ণ ঘোষের বাড়িতে মোটর বাইক নিয়ে দুই ব্যক্তি কাঁসা পিতলের বাসন পালিশ করার কথা বলে। বাড়ির লোকেরা কিছু বাসনপত্র বের করে দিলে তারা তাঁদের সামনে বেশ কিছু বাসন পালিশ করে। এরপর অভিযুক্তরা ওই বাড়ির লোকেদের জানায় যে তারা সোনা, রুপোর গয়নাও পালিশ করে। অভিযুক্তদের কথা শুনে পরিবারের সদস্যরা বেশ কিছু রুপো ও সোনার গয়নাও পালিশ করে দেওয়ার কথা বলেন।  অভিযোগ উঠেছে যে, তাঁরা ওই দুই ব্যক্তিকে রুপো, ও সোনার হার, বেশ কয়েকটি আংটিসহ প্রায় আড়াই ভরি সোনার গয়না দিয়েছিলেন। সেই সময়ই ওই দুই ব্যক্তি পরিবারের লোকেদের সামনেই পালিশ করার পর রুপোর গয়নাগুলি এক ধরনের পাউডারজাতীয় জিনিসের মধ্যে ভরে কাগজে মুড়ে দিয়ে দেন। অন্যদিকে, সোনার গয়নাগুলিকেও একটি প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দেয়। তারা জানায় যে, যেন আধঘণ্টা পর সেই প্যাকেট খোলা হয়। 

আরও পড়ুন - Birbhum News: এ বছর পৌষমেলা হচ্ছে শান্তিনিকেতনে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য

পরিবারের সদস্যরা অভিযোগ জানাচ্ছেন যে, সোনা ও রুপোর গয়না দিয়েই তারা দ্রুত বাড়ি থেকে চলে যায়। সেই সময়ই সন্দেহ হয় বাড়ির লোকেদের। প্যাকেট খুলতেই তাঁরা দেখেন যে, কোনও গয়না নেই। বরং, তার মধ্যে রয়েছে পাথরের টুকরো। সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তির সন্ধানে বেরোলেও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। দ্রুত কিন্নাহার থানার পুলিশকে গোটা ঘটনা জানান পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সঙ্গে সঙ্গে এলাকার আশেপাশে ও বিভিন্ন রাস্তায় তল্লাসি চালান হলেও এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget