এক্সপ্লোর

Birbhum News: 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার, নিশানায় অনুব্রত মণ্ডল?

TMC leader threats Anubrata Mandal: কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল?

কলকাতা: ২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা। 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্টর শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠের। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল? 

আরও পড়ুন, আগামী ২৪ ঘণ্টায় উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগর, শক্তি বাড়াবে নিম্নচাপ, সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে !

এযেনও শেষ হয়েও হইল না শেষ। নানা ইস্যুতে বারংবার বীরভূমের এই কোন্দল প্রকাশ্যে আসছে। পুনরায় বীরভূমে ফিরলেও, কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না অনুব্রতর। কাজল-অনুব্রত বিতর্ক উসকে এবার নয়া সংযোজন। অনুব্রতকে তবে কি এবার নতুন করে নিশানায় পড়তে হল ? এবার একেবারে কাজল ঘনিষ্ঠ শাসক নেতাই 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সিউড়ি ২ ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম হুঙ্কার দিয়ে বলেছেন,'দলকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। বোলপুর থেকে কী পরিবেশ তৈরি করে দিল। বোলপুরের বোঝা উচিত, রক্তগঙ্গা বইবে দেব । তৃণমূলের ক্ষতি হতে দেব না'।

 সম্প্রতি অনুব্রত মণ্ডলের ডাকে মিছিল হয়েছিল বোলপুরে। তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়েনি। মিছিলের প্রথমে হুডখোলা গাড়িতে ছিলেন অনুব্রত মণ্ডল। পিছনের গাড়িতে কাজল শেখ-সহ বাকিরা। মিছিল শেষে তৈরি করা মঞ্চেও উঠলেন না বীরভূমের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। যা নিয়ে দিনের শেষে কটাক্ষ করেছিল বিজেপি। কটাক্ষ করেছিলেন অনুব্রত। পাল্টা খোঁচা দিতে ছাড়েননি কাজলও। আর তাতেই ফের প্রকট হয়ে উঠেছিল বীরভূমে তৃণমূলের অন্দরের কোন্দলের ছবিটা। সোমবার বোলপুরে অনুব্রত মণ্ডলের ডাকে হল তৃণমূলের মহামিছিল! হুডখোলা গাড়িতে একেবারে সামনেই রইলেন অনুব্রত মণ্ডল। আর পিছনের গাড়িতে দেখা গেল সভাধিপতি কাজল শেখ-সহ বাকিদের। 

বীরভূমের তৃণমূল নেতা  অনুব্রত মণ্ডল বলেছিলেন,'আমি বলেছিলাম ৩টি মিছিলই হবে। ২৫, ২৬, ২৭।  জল মানব না, ঝড় মানব না।  এই মিছিল সাকসেসফুল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। 'যেটা বিরোধীরা বলছে, বীরভূমে তৃণমূল কংগ্রেস দলটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। সেটা আমি জানি না। লোক দেখে মনে হচ্ছে যে বিভক্ত হয়েছে?  অপরদিকে, বীরভূমের তৃণমূল নেতা ও জেলা সভাধিপতি  কাজল শেখ বলেন, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি মমতা-অভিষেককে ছাড়া কাউকে চিনি না। যে নির্দেশ দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি।  আমি সেটাই করছি।' তবে তৃণমূলের মিছিলে যে ছবি দেখা গেল, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget