এক্সপ্লোর

Rampurhat : কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আবহেই রামপুরহাটে গবাদি পশুবাহী ৭টি লরি আটক পুলিশের, উদ্ধার ১৩৮টি গরু ও মোষ !

Cattle Detained : গরু পাচারকাণ্ডের তদন্তে উঠে এসেছে বীরভূমের ইলামবাজার ও পাইকর পশুহাটের প্রসঙ্গ

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : বীরভূমের রামপুরহাটে (Rampurhat) গবাদি পশু বোঝাই ৭টি লরি আটক করল পুলিশ। উদ্ধার ১৩৮টি গরু ও মোষ। লরি থেকে বাজেয়াপ্ত হয়েছে ৪৮ হাজার টাকা। পুলিশের দাবি, ব্যবসায়ীদের কাছে বৈধ নথিপত্র ছিল না। পাল্টা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির (Extortion) অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা।

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচারকাণ্ডের তদন্তে উঠে এসেছে বীরভূমের ইলামবাজার ও পাইকর পশুহাটের প্রসঙ্গ। গরু পাচারের তদন্তে মাঝেমধ্যেই বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এসবের মধ্যে বীরভূমেই ফের গরু ও মোষ বোঝাই লরি আটক করল পুলিশ।

কী বলছেন ব্যবসায়ী ?

পুলিশ সূত্রে খবর, রামপুরহাট থেকে দুমকা যাওয়ার রাস্তার ওপর সুরুচুয়া মোড়ে দু’টি লরি আটকানো হয়। যার মধ্যে ছিল মোট ১৩৮টি গরু ও মোষ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৮ হাজার টাকা। যদিও, লরিতে থাকা ব্যবসায়ী পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুলেছেন। ব্যবসায়ী ভগবান রায় বলেন, রাঘবপুর বৈশালী থেকে আসছি। উখড়া যাব। আমাদের দুধের কারবার। পুলিশ সবসময়ই আসে, ২ হাজার, ৩ হাজার টাকা নিয়ে তবে গাড়ি ছাড়ে। এবার ড্রাইভারের কাছে ১০ হাজার টাকা চায়। ড্রাইভার দেয়নি। ওকে মারতে শুরু করে। ড্রাইভার পালিয়ে গেছে। গাড়ি থানায় টেনে এনেছে। রোদে বাচ্চা (মোষের) মরে গেছে। না খেয়ে মরতে বসেছে। ২ টো শাবক মরে গেছে। ৬ ঘণ্টা ধরে গাড়ি দাঁড়িয়ে। আমার কাছে চালান আছে। রসিদ আছে। রসিদ দেখানোর পরও ছাড়ছে না।

দুধ ব্যবসায়ী লালমোহন রায় বলেন, পুলিশ আমাদের ধরল। আমাদের থেকে ৭০ হাজার টাকা চেয়েছিল। ড্রাইভার দেয়নি। সে পালিয়ে গেছে। আমার কাছে সব কাগজ আছে। পয়সার জন্যই আটকেছে। আমি বলেছি ৫-১০ হাজার দেব। গরিব লোক। মজদুরি করি।

এদিকে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, পুলিশের যদি টাকা কালেকশন মূল লক্ষ্য হয়, তাহলে মারাত্মক।

বীরভূম তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, চোরের মায়ের বড় কথা। দরকার হলে কোর্টে কাগজ দেখান। বেআইনি হলে আটক হবে।

রামপুরহাট থানার তরফে অবশ্য দাবি করা হয়েছে, গরু নিয়ে যাওয়ার জন্য বৈধ রসিদ ছিল না ব্যবসায়ীদের কাছে। তাই গাড়ি আটকানো হয়েছে। বিহার থেকে আসা এক গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন ; আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে জমা দিলেন অনুব্রত কন্যা সুকন্যা

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget