এক্সপ্লোর

Bhirbhum: বীরভূমের সিউড়িতে লোকনাথ মন্দিরে চুরি, খোয়া গেল পুজোর সামগ্রী

Bhirbhum: চুরির এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। তারা পুরো বিষয় তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের খোশনাতোড় জামল গ্রামে থাকা একটি লোকনাথ মন্দিরে চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তালা ভেঙে এই মন্দিরের সমস্ত পূজোর সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এর আগে কোনওদিন এমন চুরির ঘটনা ঘটেনি। এই প্রথম এমন ঘটনা ঘটল।

এদিন কাঁকড়তলা থানার পেঁচালিয়া গ্রামে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার প্রায় সাত ফুট লম্বা পাইথন সাপ। কাল সন্ধ্যাবেলায় ওই গৃহস্থের বাড়ির শৌচালয়ে সাপটি দেখতে পায় বাড়ির লোক। এরপর থেকেই শৌচালয় আটকে রাখা হয় সাপটিকে আজ কাঁকড়তলা থানার পুলিশ ও বন দফতরের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর এর কর্মীরা। 

কিছুদিন আগেই বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে উদ্ধার হয়েছিল একটি অজগর সাপ। একদিন রাতে একটি বিশাল  অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা।  এরপর সাপটি গ্রামে ঢুকলে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় জাতীয় বন্যজীবঅপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। খবর পেয়ে  তিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। পরে বন দফতরের আধিকারিকদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন তিনি। অজগর সাপটি লম্বায় আট ফুট বলে জানা গিয়েছে। বন দফতরের সহযোগিতায় ওই অজগর সাপটির পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে বাঁকুড়ায় বাঁকাদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে একটি নীল গাই উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কুলুপুরের কাছে চোরকুন্দার এলাকায় স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি জংলী গাই দেখতে পান। শিং বিহীন ওই গাই দেশি গাভীর মতো দেখতে হলেও ঘাড়ে ঘোড়ার মতো কেশর রয়েছে। স্থানীয়রা প্রথমে সেটি ঘোড়া বলে মনে করেন। পরে খবর পেয়ে বনকর্মীরা তাড়া করে গাইটি ধরেন। সেটি জয়পুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় চিড়িয়াখানায় রাখার জন্য পাঠানো হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget