এক্সপ্লোর

Anupam on Anubrata : "এসএসকেএম-প্রত্যাখ্যাত সুস্থ প্রভাবশালী নেতা", অনুব্রতকে ট্যুইটারে কটাক্ষ অনুপমের

Anubrata Mondal : বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছেন সিবিআই অফিসাররা। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে, পৌঁছে যান বোলপুরের চিকিৎসক। 

আবির ইসলাম ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : অনুব্রত মণ্ডলকে নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। গতকালই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) পরীক্ষার পর, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন এসএসকেএমের (SSKM) চিকিৎসকরা। তার পরও বোলপুর হাসপাতালের ১ চিকিত্‍সক, নার্স-সহ ৪ জনের দল চিকিৎসার জন্য পৌঁছে যান অনুব্রতর বাড়িতে। এবার এই ইস্যুতে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ট্যুইটারে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)।

সোশাল মিডিয়ায় সরব বিজেপি নেতা-

ট্যুইটারে অনুপম লেখেন, "এতদিন জানতাম সরকারি চিকিৎসা পেতে হলে রোগীকে সরকারি হাসপাতালে যেতে হয়। কিন্তু এসএসকেএম-প্রত্যাখ্যাত সুস্থ প্রভাবশালী নেতার ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টো। বোলপুর হাসপাতালের চিকিৎসকরা ডিউটি আওয়ার্স ছেড়ে বাড়িতে এসে পরিষেবা দিচ্ছেন। সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বাড়িতে এসে চিকিৎসকদের পরিষেবা।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "আর পাঁচজন অসুস্থের পরিষেবায় কি বাড়ি বাড়ি যাবেন এই চিকিৎসকরা ?"

আরও পড়ুন ; কাল সিবিআইয়ের তলব, বেড রেস্ট প্রয়োজন, বললেন অনুব্রতর চিকিৎসক

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছেন সিবিআই অফিসাররা। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে, পৌঁছে যান বোলপুরের চিকিৎসক। 

বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বুধবার এবিপি আনন্দ-কে জানান, অনুব্রতর পুরনো ফিশচুলার সমস্যা রয়েছে। ওর মধুমেহর সমস্যা থাকায় ইনফেকশন ছড়িয়েছে বেশি। দিতে হয়েছে কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ। সেটি বর্তমানে বেশি সংক্রমিত হয়েছে। সেই সঙ্গে তিনি সিওপিডির রোগী। আছে হাইপারটেনশনের সমস্যাও। তাই ফিশচুলা অপারেশন এখন সম্ভব নয়। দরকার কনজারবেটিভ ট্রিটমেন্ট। এছাড়া আছে শ্বাসকষ্ট। ডিপ্রেশনের সমস্যাতেও ভুগছেন তিনি। 

তাই ওই চিকিৎসকের ভাষায়, রাজনৈতিক ভাবনা থেকে নয়, বরং মানবিক দিক থেকে বিষয়টি বিচার করে তাঁকে বেড রেস্টে থাকতে দেওয়া দরকার। অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার দরকার না থাকলেও, তাঁর বেড রেস্ট প্রয়োজন।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে তলবের আগে আজ ছুটির দিনেও দিল্লি থেকে কলকাতায় আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। দুর্নীতিদমন শাখার জয়েন্ট ডিরেক্টর  এন বেণুগোপাল, এসপি রাজীব মিশ্র ও গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর সঙ্গে তিনি বৈঠক করেন।সূত্রের খবর, আগামীকাল অনুব্রতকে কী প্রশ্ন করা হবে, তদন্তে নতুন কোনও তথ্য উঠে এসেছে কিনা, অনুব্রত হাজিরা এড়ালে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা হয়। 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget