এক্সপ্লোর

Bogtui Violence: বগটুই গণহত্যা মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, নাম ৮ জনের

CBI Files Chargesheet:বগটুই গণহত্যা মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। এই চার্জশিটে ৮ জনের নাম রয়েছে। বিকির আলি, নূর আলি, জামিরুল শেখ, হাফিজ শেখ-সহ ৮ জনের নাম রয়েছে বলে খবর।

প্রকাশ সিনহা, কলকাতা: বগটুই গণহত্যা (Bogtui Genocide Case) মামলায় চার্জশিট (chargesheet) পেশ করল সিবিআই (CBI)। এই চার্জশিটে ৮ জনের নাম রয়েছে। বিকির আলি, নূর আলি, জামিরুল শেখ, হাফিজ শেখ-সহ ৮ জনের নাম রয়েছে বলে খবর। গ্রামে হামলার ঘটনায় প্রত্যেকেই প্রত্যক্ষভাবে জড়িত ছিল, উল্লেখ চার্জশিটে। সাক্ষীদের বয়ানে তাঁদের নাম উঠে আসে, খবর সিবিআই সূত্রে। ওই ব্যক্তিদের চিহ্নিতকরণের পরই চার্জশিটে খুনের (murder) অভিযোগ আনা হয়েছে, খবর সূত্রে। 

কী জানা গেল?
চার্জশিটে যে ৮ জনের নাম রয়েছে , তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই খুনের মামলায় অভিযোগ আনা হয়েছে বলে খবর। গ্রামে হামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে এঁদের বিরুদ্ধে, জানা যায় সিবিআই সূত্রে। সাক্ষীদের বয়ান, সিসিটিভি ফুটেজ-সহ একাধিক তথ্য়প্রমাণও জমা পড়েছে চার্জশিটের সঙ্গে। তবে তদন্তকারীদের দাবি, কয়েকজন এখনও ফেরার। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। 

কী ঘটেছিল?
চলতি বছরে ২১ মার্চ রাতে খুন হন রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। তার পর ওই গ্রামের একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় একাধিক জনের। ঘটনাস্থল থেকেই ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করে সরকার। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অনেক মাস পেরিয়ে গেলেও সেই রাতের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে স্বজনহারাদের । অগ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফিরেছিলেন রামপুরহাটে বগটুই গ্রামের বাসিন্দা মিহিলাল শেখ , শেখ লাল শেখরা। বাড়ি ফিরে খুশি হলেও পুরনো স্মৃতি হানা দিচ্ছিল বার বার। স্বজনহারা মিহিলাল বলেছিলেন, 'আমরা প্রায় ৪ মাস পর বাড়ি ফিরলাম। এখনও  অনেকেই বাড়ি ঠিকঠাক করছে। বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে। কিন্তু যাঁদের হারিয়েছি, তাঁরাও এই বাড়িতেই থাকতেন। তাঁদের আর কোনওদিন দেখে পাব না। সেই কষ্ট থেকেই যাচ্ছে।' তাঁর কথায়,  'রাজ্য সরকার যে টাকা দিয়েছিল, তা থেকে অনেক বেশি খরচ হয়েছে। তাই সহযোগিতার আবেদন করছি।' প্রসঙ্গত, বগটুইকাণ্ডের পরদিন অর্থাৎ ২২ মার্চ পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে। পরে তদন্তভার পায় সিবিআই।
এবার সেই মামলারই চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন:ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের,আস্থা ভোটে টেক্কা দিল কংগ্রেস

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget