এক্সপ্লোর

Birbhum Violence: বগটুইকাণ্ডে সিবিআইয়ের হাতে পাকড়াও ৪, মুম্বই থেকে গ্রেফতার

Rampurhat Violence: রামপুরহাটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে চার জনকে।

কলকাতা:  তদন্তভার নেওয়ার পর এই প্রথম রামপুরহাটকাণ্ডে গ্রেফতার করল সিবিআই (CBI)। তবে বাংলা থেকে নয়, রামপুরহাটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুম্বই (Mumbai) থেকে গ্রেফতার করা হয়েছে চার জনকে।

কাদের গ্রেফতার:
সিবিআইয়ের হাতে ধৃত চার জনের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ নামে দুজন। ওই ঘটনায় করা এফআইআরে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখের নাম। বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ। বাপ্পা ও সাবু মূল অভিযুক্ত লালনেরই সঙ্গী বলে খবর। গ্রামবাসীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনার দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা শেখ ও সাবু শেখ। সূত্রের খবর, ওই ঘটনার পরদিনই ধৃত এই চারজন মুম্বই পাড়ি দেয়। 

কীভাবে পাকড়াও:
পলাতক এই চারজনের খোঁজ চলছিল বেশ কিছুদিন ধরেই। সিবিআইয়ের রাডারে ছিল এরা। মোবাইল (Mobile Tower) ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদের খোঁজ মেলে তারপরই মুম্বই গিয়ে পাকড়াও করা হয়। ধৃতদের কালই ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে আনা হচ্ছে রাজ্যে।

এদিনই  রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে (High Court) প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে যে, 'তদন্তভার নেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। ভাদু শেখের বাড়ি ও আশেপাশে মানুষ হাঁটাচলা করেছে। তাই তথ্যপ্রমাণের বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। তবে আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব।'  রিপোর্টে এও বলা হয়, 'আমরা এই মামলার তদন্তে টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করেছি।' এঅন্যদিকে রাজ্য হাইকোর্টে জানায়, 'রামপুরহাটে একটি এফআইআর-এই ভাদু খুনের মামলার ভার সিবিআইকে দেওয়ার আর্জি ছিল। পুলিশ এই মামলার তদন্ত করছে। তাই সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই।' এরই মধ্যে বগটুই হত্যাকাণ্ডে রামপুরহাট আদালতে ধৃতদের মধ্যে আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানাল সিবিআই। আবেদনের শুনানি ৮ এপ্রিল। সূত্রের খবর, জেরার সময় ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে ধৃতদের কয়েকজনের ভঙ্গিমায় সন্দেহ হওয়াতেই এই সিদ্ধান্ত। কাল রামপুরহাটকাণ্ডে আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: ‘বেশিরভাগ তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গেছে’, রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget