এক্সপ্লোর

Durga Puja Special: ছোট হাতের দুর্গা নামে খ্যাত বীরভূমের সরকার বাড়ির পুজো

মায়ের সঙ্গে লক্ষ্মী-সরস্বতীর ঠাঁই হলেও তাদের বাহনদের জায়গা হয় না একচালাতে।

গোপাল চট্টোপাধ্যায়, কীর্নাহার (বীরভূম) : দশভুজার আটটি হাতই স্বাভাবিকের থেকে ছোট! মায়ের সঙ্গে লক্ষ্মী-সরস্বতীর ঠাঁই হলেও তাদের বাহনদের জায়গা হয় না একচালাতে। সিংহের পরিবর্তে থাকে নরসিংহ! বীরভূমের কীর্নাহারের সরকার বাড়ির পুজো তাই বেশ কিছুটা আলাদা বাকি পুজোগুলোর থেকে। স্থানীয় লোকজনের কাছে যা পরিচিত 'ছোট হাতের দুর্গা' নামেই। দীর্ঘ ৩৫০ বছর ধরে একইরকমভাবে মায়ের আরাধনা চলে আসছে এই সরকার বাড়িতে।

আপাতত দুর্যোগের ঘনঘটায় আপাতত ঢাকা শরতের আকাশ। চেনা রোদের ফালি ও ঘাসফুলের গন্ধ মিলছে না এখনও সেভাবে। একদিকে করোনাকাল অন্যদিকে ক্রমাগত বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে বিঘ্নই আপাতত দিনযাপনের অঙ্গ। তবে দ্রুত দুর্যোগ কেটে যাবে এই প্রত্যাশায় বাঙালি তাঁদের সর্বশ্রেষ্ট উৎসবের প্রস্তুতি সারতে পিছিয়ে নেই। কার্যত গোটা বঙ্গজুড়েই চলছে তোড়জোড়। বারোয়ারি থেকে বনেদি বাড়ি, পিছিয়ে নেই কেউ-ই। কাজের সূত্রে দেশ-বিদেশে ছড়িয়ে বীরভূমের কীর্নাহারের সরকার বাড়ির সদস্যরা। করোনাকালের বিধিনিষেধ বাধ সাধলেও সকলেই পুজোর দিনগুলোতে চেষ্টা করেন শিকড়ে ফেরার। তবে যাঁরা আপাতত বাড়িতে রয়েছেন ও যাঁরা নেই, সকলেই কোমর বেঁধেছেন।

দীর্ঘ ৩৫০ বছর আগে সরকার বংশের পূর্বপুরুষ কিশোর কুমার সরকারের হাত ধরে প্রচলন হয়েছিল ছোট হাতের দুর্গার। এখানে দেবী যেহেতু চামুণ্ডা রূপে পূজিত হন, তাই দেবীর এখানে দুটি হাত বড় ও বাকি আটটি হাতকে কাল্পনিক মনে করা হয়। পাশাপাশি এখনও তালপাতার পুঁথি দেখে পুজোর প্রচলন রয়েছে। দশভুজার হাতেই শুধু নয় কীর্নাহারের সরকার বাড়ির দেবীর একচালাতেও রয়েছে বিশেষত্ব। একই কাঠামোয় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর থাকলেও এখানে শুধু কার্তিকের বাহন ময়ূর দেখা যায়, তাছাড়া লক্ষী বা সরস্বতীর বাহনকে এখানে দেখা যায় না। এখানে সিংহের পরিবর্তে দেখা যায় নরসিংহকে।

সরকার বংশের এগারোতম বংশধর রাজা সরকার জানান, মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদের দিন থেকেই ঘট পূজার মধ্য দিয়ে এখানে শুরু হয়ে যায় দুর্গাপুজো। সঙ্গে এখানকার পুজোর আরও এক বৈশিষ্ট্য হল সপ্তমীর দিন থেকেই এখানে হোম-যজ্ঞ শুরু করা হয়, আর সেই হোমের আগুন জ্বলতে থাকে দশমী অবধি। অর্থাৎ হোমের আগুন জাগিয়ে রেখে প্রতিদিন চলে হোম-যজ্ঞ। এবারেও নিজস্ব রীতিনীতিতে ভর করে ছোট হাতের দুর্গার পুজোয় মেতে ওঠার প্রস্তুতিতে মগ্ন কীর্নাহারের সরকার বাড়ি।

আরও পড়ুন- 'দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে ফেরেননি কুমারী', কেন মাটির মূর্তি নয় খরুনের রায়পরিবারের পুজোয় ?

বক্রেশ্বরের সতীপীঠে দুর্গারূপে পূজিত মনপাত দেবীর অষ্টধাতুর মূর্তি

বাড়ির পুজোয় নিজেই চণ্ডীপাঠ করতেন প্রণব মুখোপাধ্যায়, মৃত্যুতে জৌলুসহীন মিরাটির পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget