এক্সপ্লোর

Durga Puja 2021: বক্রেশ্বরের সতীপীঠে দুর্গারূপে পূজিত মনপাত দেবীর অষ্টধাতুর মূর্তি

৫১ পীঠের মধ্যে অন্যতম পীঠ বক্রেশ্বর সতীপীঠ...

গোপাল চট্টোপাধ্যায়, বক্রেশ্বর: ৫১ পীঠের মধ্যে অন্যতম পীঠ বক্রেশ্বর সতীপীঠ। কথিত আছে এখানে মায়ের ভ্রু-র মধ্যস্থল "মন" পড়েছিল। 

এখানে মনপাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গা সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি। প্রাচীন কাল থেকেই এখানে কোষ্ঠিপাথরেই পূজিত হতেন মা। পরে খাকিবাবা এখানে মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন। 

প্রতিদিনই ভোগ নিবেদন ও সন্ধ্যারতির মাধ্যমে নিত্যপুজো করা হয়। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশাল আয়োজন।

মহাষষ্ঠীতে দেবী মাকে নতুন বেনারসি শাড়ি এবং সোনার অলঙ্কার, ফুলমালা দিয়ে সাজানো হয়। মহাষষ্ঠীতে ফলভোগ ও পায়েশ ভোগ মাকে নিবেদন করা হয়। 

এরপর সপ্তমীতে সুজি, চিঁড়ে ও দই মহাভোগ দেওয়া হয়। মহাঅষ্টমীর সন্ধিক্ষণে শুরু হয় অষ্টমীর পুজো। অষ্টমীর দিন এখানে চাল কুমড়ো ও আখ বলি দেওয়ার রীতি আছে। 

নবমীর দিন মায়ের উদ্দেশ্যে খিচুড়ি ভোগ হয়। পাঁঠা বলি দেওয়ার রীতি আছে এই পুজোয়। এরপর খিচুড়ি এবং মহাভোগ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয়। 

দশমীতে ঘট বিসর্জন করে মাকে বিসর্জিত করা হয়। এই পুজোকে ঘিরে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো। কিন্তু এই পুজোর ক'দিন মায়ের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকে ভক্তদের।

অন্যদিকে, বীরভূমের কীর্ণাহারে সরকার বাড়ির পুজো প্রায় ৩৫০ বছরের পুরনো। সরকার বংশের পূর্বপুরুষ কিশোর কুমার সরকার এই পুজো শুরু করেছিলেন।

এখানকার প্রতিমার বৈশিষ্ট্য এখানে দেবী দুর্গার দশটি হাত থাকলেও আটটি হাত হয় ছোট এবং দুটি হাত বড়। তাই এই দুর্গা প্রতিমা সরকার বাড়ির ছোট হাতের দুর্গা নামে পরিচিত। 

এক কাঠামোর দুর্গা প্রতিমায় যেমন থাকে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও  মহিষাসুর। তবে এখানে শুধু কার্তিকের বাহন ময়ূরকে দেখা যায়। তাছাড়া লক্ষী বা সরস্বতীর বাহনকে এখানে দেখা যায় না। এছাড়া, এখানে সিংহের পরিবর্তে নরসিংহকে দেখা যায়।

সরকার বংশের এগারতম বংশধর রাজা সরকার জানান,  মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদের দিন থেকেই ঘট পুজোর মধ্যে দিয়ে এখানে শুরু হয়ে যায় দুর্গাপুজো।

এখানকার পুজোর আরও এক বৈশিষ্ট্য হল সপ্তমীর দিন থেকেই এখানে হোমযজ্ঞ শুরু করা হয়। সেই হোমের আগুন জ্বলতে থাকে দশমী অবধি। অর্থাৎ হোমের আগুন জাগিয়ে রেখে প্রতিদিন চলে হোম যজ্ঞ।

কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সরকার বাড়ির সদস্যরা প্রতিপদের দিন থেকেই শুরু করে কীর্ণাহারের বাড়িতে ফিরতে।

আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজেই চণ্ডীপাঠ করতেন প্রণব মুখোপাধ্যায়, মৃত্যুতে জৌলুসহীন মিরাটির পুজো

আরও পড়ুন: 'দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে ফেরেননি কুমারী', কেন মাটির মূর্তি নয় খরুনের রায়পরিবারের পুজোয় ?

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget