এক্সপ্লোর

Ilambazar Murder Update: টাকার জন্যই বড়লোক বন্ধুকে খুন, জেরায় কবুল ধৃত সৈয়দের

মুক্তিপণ চেয়ে ফোন করেছিলেন বন্ধু সালাউদ্দিনের বাবাকে। সে কথাও স্বীকার করেছেন ধৃত যুবক।  

ইলামবাজার:  শুধুমাত্র টাকার জন্যই বড়লোক বন্ধুকে খুন করেছেন। কবুল করলেন ইলামবাজারে (Ilambazar) পলিটেকনিক পড়ুয়া খুনে ধৃত শেখ সলমন। মুক্তিপণ চেয়ে ফোন করেছিলেন বন্ধু সালাউদ্দিনের বাবাকে। সে কথাও স্বীকার করেছেন ধৃত যুবক।  

ঘটনার পুনর্নির্মাণ: ইলামবাজারে পলিটেকনিক পড়ুয়া (Politechnic Student Murder) খুনে ধৃত শেখ সলমনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কোন পথ ধরে ধল্লার জঙ্গলে আনা হয়েছিল পলিটেকনিক পড়ুয়া সৈয়দ সালাউদ্দিনকে? সলমন কি একাই খুন করেছিল? না কি খুনে জড়িত আরও অনেকে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থল ধল্লার জঙ্গলে মিলেছে ৪টি গ্লাস, চিপস ও বিরিয়ানির প্যাকেট।

প্রশ্ন উঠছে, খুনের আগে মদের আসরে সালাউদ্দিন, সলমন ছাড়া আর কে কে ছিল। সলমনকে জেরা করে সেটাই জানতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই ইলামবাজারের চৌপাহাড়ি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। নমুনা সংগ্রহ করতে আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। ধৃত শেখ সলমনকে নিয়ে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।

জঙ্গল থেকে উদ্ধার পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ: শনিবার রাতে ইলামবাজারে (Ilambazar) হাড়হিম করা খুনের ঘটনা ঘটে। ধল্লার জঙ্গল থেকে উদ্ধার হয় পলিটেকনিক পড়ুয়ার গলার নলি কাটা, ক্ষতবিক্ষত মৃতদেহ। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ওই পড়ুয়াকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের অভিযোগে গতকালই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শেখ সলমনকে।

শনিবার রাতে ইলামবাজারে হাড়হিম করা খুনের ঘটনা ঘটে। ধল্লার জঙ্গল থেকে উদ্ধার হয় পলিটেকনিক পড়ুয়ার গলার নলি কাটা, ক্ষতবিক্ষত মৃতদেহ। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ওই পড়ুয়াকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের অভিযোগে গতকালই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শেখ সলমনকে।

বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পলিটেকনিক পড়ুয়াকে গলা কেটে খুন! বীরভূমের ইলামবাজারের ধল্লার জঙ্গল থেকে উদ্ধার হল ছাত্রের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ। আর এই খুনের অভিযোগে, নিহত ছাত্রেরই ছোটবেলার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, মৃত সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়, আসানসোলের একটি পলিটেকনিক কলেজের ফাইনাল সিমেস্টারের ছাত্র। বাড়ি বীরভূমের মল্লারপুরে। তাঁর বাবার পাথরের ব্যবসা। তবে, তাঁদের আদি বাড়ি, বীরভূমের খয়াশোল ব্লকের আহম্মদপুর গ্রামে। 

সেখানেই, বাড়ি খুনে অভিযুক্ত শেখ সলমনের। দু’জনেই ছোটবেলার বন্ধু। মৃতের পরিবারের অভিযোগ, শনিবার বিকেল থেকে খোঁজ মিলছিল না, পলিটেকনিক পড়ুয়া সৈয়দ সালাউদ্দিনের। এরপর রাত ১২টা নাগাদ, সালাউদ্দিনেরই মোবাইল ফোন থেকে তাঁর বাবার কাছে ফোন আসে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেয় অপহরণকারী। 

আরও পড়ুন: Sovandeb Chattopadhyay : ' কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?' মন্তব্যে এবার দলের অস্বস্তি বাড়ালেন শোভনদেব

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget