এক্সপ্লোর

Birbhum News: টাকার জন্যই খুন 'বন্ধুকে', ইলামবাজারের ঘটনায় হাড় হিম তথ্য ফাঁস পুলিশের

Money Is The Reason: টাকার জন্যই খুন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে, ইলামবাজারের হাড় হিম করা ঘটনায় জেনেছে পুলিশ। নিহত ছাত্র সৈয়দ সালাউদ্দিনের 'বন্ধু' শেখ সলমনকে এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে।

মনোজ বন্দোপাধ্যায়, বীরভূম: টাকার (money) জন্যই খুন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে (engineering student), ইলামবাজারের (ilambazar) হাড় হিম করা ঘটনায় জেনেছে পুলিশ। নিহত ছাত্র সৈয়দ সালাউদ্দিনের 'বন্ধু' শেখ সলমনকে এর মধ্যেই গ্রেফতার (arrest) করা হয়েছে। পুলিশের দাবি, তাঁকে জেরা করে রহস্য়ের কিনারা করা গিয়েছে। 

কী জানা গেল?
শেখ সলমন ও সৈয়দ সালাউদ্দিন-দুজনেরই বাড়ি খয়রাশোলে। দুজনে অনেকদিনের বন্ধু বলেও জেনেছে পুলিশ। ধৃত সলমনের একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার কারণেই বেশ কিছু ধারদেনা হয়ে গিয়েছিল সলমনের। তার জেরেই খুন, দাবি পুলিশের। প্রাথমিক ভাবে উঠে এসেছে, সৈয়দ সালাউদ্দিনকে ডেকে পাঠিয়েছিল শেখ সলমন। দিনভর শান্তিনিকেতনে ঘোরাঘুরি করেন দুজন। মদ্যপানও করেন। এর পর বছর উনিশের ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাঁর বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। গত কাল রাত ১২টা নাগাদ ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন আসে, জানাচ্ছে নিহতের পরিবার। নিহতের মোবাইল থেকেই ফোন করে হুমকি দেওয়া হয়, আরও দাবি তাঁদের। সঙ্গে বলা হয়, পুলিশকে এই নিয়ে কিছু জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না। এর পরই মল্লারপুর থানায় জানান সালাউদ্দিনের বাবা। তার পর দ্বিতীয় ফোনটি আসে। পুলিশের ধারণা, সলমন সম্ভবত বুঝে গিয়েছিলেন ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর হদিশ পেয়ে যাবে পুলিশ। তার পরেই পড়ুয়াকে খুনের সিদ্ধান্ত নেয় সে, জানাচ্ছেন তদন্তকারীরা। খোদ বীরভূম জেলা পুলিশের সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী তাকে জেরা করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেই ইলামবাজার জঙ্গল থেকে উদ্ধার হয় সালাউদ্দিনের দেহ।

কী বলছে পুলিশ?
ঘটনাস্থলে পৌঁছচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে, ধৃত সলমন স্বীকার করেছেন ইটভাটায় প্রায় ৩০ লক্ষ টাকা দেনা হয়েছিল তার। সেটা চোকাতেই সালাউদ্দিনের বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। কিন্তু যখন বুঝতে পারে যে টাকা পাওয়ার সম্ভাবনা নেই, বরং পুলিশ তাকে ধরতে পারে, তখনই খুন করে 'বন্ধুকে'। এসপি-র বক্তব্য, খুনের জন্য চাকু অবশ্য আগেই কিনে রেখেছিল সলমন। তদন্তে নেমে অবশ্য আরও একটা বিষয় জেনেছে পুলিশ। ঘটনার ১৫-২০ দিন আগেও এক বার সালাউদ্দিনের থেকে ২-৩ লক্ষ টাকা ধার চেয়েছিল সলমন। কিন্তু পায়নি। তার পর গত সপ্তাহেও এক বার পড়ুয়াকে খুনের চেষ্টা করে, দাবি পুলিশের। যদিও সে বার সালাউদ্দিন আসেননি। শনিবার আর বাঁচতে পারলেন না। হালেই কার্যত এক রকম ভাবে পরিচিতের হাতে খুন হতে হয়েছিল বাগুইআটির দুই কিশোর পড়ুয়াকে। ইলামবাজারের ঘটনাতেও কার্যত সেই ছায়াই দেখছেন অনেকে।

আরও পড়ুন:সিবিআই-ইডির সঙ্গে 'কুকুরের' তুলনা, বিতর্কে জড়ালেন হাসনের তৃণমূল বিধায়ক

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget