এক্সপ্লোর

Birbhum News: সিবিআই-ইডির সঙ্গে 'কুকুরের' তুলনা, বিতর্কে জড়ালেন হাসনের তৃণমূল বিধায়ক

TMC MLA Incites Controversy: সিবিআইয়ের সঙ্গে কুকুরের তুলনা টেনে তীব্র বিতর্কে হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্য়ায়। বললেন, 'প্রমাণ ছাড়াই যা খুশি তাই করছে।'

বীরভূম: সিবিআইয়ের (CBI) সঙ্গে কুকুরের (dog) তুলনা টেনে তীব্র বিতর্কে (controversy) হাসনের (birbhum) তৃণমূল বিধায়ক (TMC MLA) অশোক চট্টোপাধ্য়ায়। বললেন, 'প্রমাণ ছাড়াই যা খুশি তাই করছে। যেখানে যেখানে বিজেপি-বিরোধী শক্তি (Anti BJP), সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে।' এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam), কয়লা (coal scam) ও গরু পাচার (cattle smuggling), একের পর এক ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তৎপরতার পর আক্রমণে তৃণমূল বিধায়ক। 

কী বললেন?
তৃণমূল বিধায়কের অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গ নয়। যেখানেই বিজেপি বিরোধী শক্তি, সেখানেই কিছু 'কুকুর' পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাঁর কথায়,'দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই দিয়ে তল্লাশি চালানো হয়েছে।' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অভিযান নিয়ে তৃণমূল জনপ্রতিনিধির এমন বেলাগাম আক্রমণের  পাল্টা সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ, 'উনি ভয় পেয়ে ভুল বকা শুরু করেছেন। যে ভাবে সিবিআই, ইডি-কে কুকুর বলা শুরু করেছেন তার অর্থ একটাই। যে যে কোনও দিন ওঁর বাড়িতেও ইডি, সিবিআই আসতে পারে। লোকমুখে শোনা যাচ্ছে, হাসনের বিধায়ক বহু জায়গায় লজ কিনেছেন। নামী-বেনামী প্রতিষ্ঠান তৈরি করেছেন। সেই জন্য ভয় পাচ্ছেন। সেই কারণেই এই ধরনের বক্তব্য রাখছেন।'

ইডি-সিবিআই অভিযান...
নিয়োগ দুর্নীতি থেকে কয়লা ও গরু পাচার, একের পর এক মামলার তদন্তে রাজ্য়ে সক্রিয় ইডি-সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি যার পরে তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। ইডি সূত্রে খবর, অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকার পাশাপাশি বিপুল সোনার গয়না, বিদেশি মুদ্রা, বেনামী সংস্থা ও সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, এগুলির যুক্তিযুক্ত উৎস দেখাতে পারেননি পার্থ-অর্পিতা। পরে গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এতেই শেষ নয়। বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় হালিশহরের তৃণমূল পুরপ্রধান রাজু সাহানির। তাঁকে গ্রেফতার করে সিবিআই। দাবি, পুরপ্রধানের বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তাইল্যান্ড, হংকং ও ব্যাঙ্ককেও তিনটি অ্যাকাউন্টের হদিশ মেলে তাঁর। সব মিলিয়ে এই মুহূর্তে চাপে শাসকশিবির। তার পর এমন মন্তব্য শাসক শিবিরের বিধায়কের। 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget