এক্সপ্লোর

Mamata on Rampurhat Violence: "কাজ না করে এনজয় করলে চাকরির দরকার নেই", পুলিশকে কড়া বার্তা মমতার

Mamata Banerjee on Rampurhat Fire: বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত ভাদু শেখের ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 

কলকাতা: বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের হত্যাকাণ্ডে এবার এই অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই সঙ্গে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকেও গ্রেফতারের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 

কী বলেছেন মমতা? 

এদিন বগটুই গ্রামে গিয়ে মমতা বলেন, "আমি চাই এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনওদিন এই ধরনের জিনিস করতে না পারে। যাতে এঁদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এই ঘটনা না ঘটায়। গোটা বাংলাজুড়ে তল্লাশি চালান হোক। যত বোমা-গুলি আছে সব উদ্ধার করতে হবে। পুলিশ সক্রিয়ভাবে কাজ করলে সেলাম জানান হবে। যারা কাজ না করে এনজয় করে তাঁদের পুলিশে কাজ করার প্রয়োজন নেই। দু'জন অন্যায় করবে এর জন্য গোটা পুলিশকে দোষের ভাগীদার হতে হবে এটা হতে পারে না।" 

পুলিশ নিয়ে আর কী জানিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী? 

মমতা বলেন, "পুলিশের এখানে কে আছে, কোথায় ডিজি? আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। তাঁকে কমপ্লেন করেছিল ওরা। কিন্তু পুলিশ পাঠায়নি। কিন্তু সময় মতো পুলিশকে পাঠায়নি। ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে, অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি, সময়মতো? পাঠালে ঘটনাটি নাও ঘটতে পারত। এটা দেখতে হবে। দুই হচ্ছে, এখানকার যিনি এসডিপিও ছিলেন, তিনি যখন দেখলেন একজন খুন হয়ে গেল, তারপরও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যাতে আর কোনও ঘটনা না ঘটে, আর এরকম ঘটনা আগেও ঘটেছে। আগেও খুন হয়েছে। এসডিপিও দায়িত্ব পালন করেনি। ডিআইবি দায়িত্ব পালন করেনি। সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি। এবং এই ঘটনা ঘটতে যারা যারা জেনেশুনেও পুলিশকে কাজে লাগায়নি, তাঁদের কঠোর শাস্তি চাই। দুটোরই নিন্দা করছি। আমি কিছু শুনতে চাই না, যে একে-ওকে পেলাম না। দুজন পালিয়ে গেছে, যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে, আনারুল অ্যারেস্ট হবে। হয় থানায় গিয়ে আত্মসমর্পণ করবে, তা না হলে অ্যারেস্ট করবেন। তার কারণ হচ্ছে, যখন পাবলিক বলেছিল এরকম ঘটনা ঘটতে পারে এবং এসডিপিও জানত, আইসি জানত।"

মানবিক মমতা

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "দেখুন আমি যখন একটা খবর বলছি, আমি এখানে চেয়ার হিসেবে বলছি না, আমি একটা মানুষ হিসেবে বলছি। এটা আমার মানবিকতা। তারা নেগলেট না করলে এই ঘটনা ঘটত না, সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিং দিত। পুলিশ পিকেটিং দেয়নি।" 

সেরা শিরোনাম

Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget