এক্সপ্লোর

Birbhum News:ফের কয়লা বোঝাই ট্রাক আটক বীরভূমে, ধৃত চালক

Police Confiscates Truck:কয়লা বোঝাই ট্রাক আটক করল সদাইপুর থানার পুলিশ। রবিবার রাতে দুবরাজপুর থানার পদুমা পঞ্চায়েতের গাঁড়া গ্রাম থেকে ওই ট্রাকটি সিউড়ির দিকে যাচ্ছিল। মাঝরাস্তাতেই সেটি আটক করে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: কয়লা বোঝাই ট্রাক (Coal Loaded Truck) আটক করল সদাইপুর থানার পুলিশ (Birbhum)। রবিবার রাতে দুবরাজপুর থানার পদুমা পঞ্চায়েতের গাঁড়া গ্রাম থেকে ওই ট্রাকটি সিউড়ির (Suri) দিকে যাচ্ছিল। মাঝরাস্তাতেই সেটি আটক করে পুলিশ।

কী জানা গেল? 
ট্রাকটি তখন রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বাঁধেরশোল মোড়ের বক্রেশ্বর ব্রিজের কাছে। পুলিশ তখনই কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে। সূত্রের খবর, তাতে ১৫ টন কয়লা মজুত ছিল যার বাজারদর আনুমানিক ২ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক বিধান বাগদীকে। এদি তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কয়লা-পাচার নিয়ে রাজ্যের নানা প্রান্ত যখন উত্তাল, ঠিক সেই সময়ই বীরভূমে এমন ঘটনার খবর স্বাভাবিক ভাবেই হইচই ফেলে দিয়েছে এলাকায়। 

এক ঘটনা গত মাসেও...
গত মাসেই কয়লা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার কর বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। সে বার সদাইপুর থানা এলাকার কামারডাঙাল থেকে ১০টি কয়লা বোঝাই মোটরবাইক আটক করেন পুলিশ আধিকারিকরা। তার পরই গ্রেফতার করা হয় এক জনকে। পুলিশের দাবি, প্রতিটি বাইকে ৪ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা মজুত ছিল। পুলিশ দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। তবে এক জন কয়লাপাচারকারীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজউদ্দিন খান। আজ তাঁকে সিউড়ি আদালতের তোলার কথা। 

কয়লা পাচার শোরগোল...
বীরভূমে কয়লা পাচারের অভিযোগ নতুন নয়। গত বছর অক্টোবরে কয়লা ‘পাচার’ ফের বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস হয়েছিল। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে। ঘটনার দিন সন্ধেয় নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে পুলিশ জানায়। গোপন সূত্রে খবর পেয়ে, ঘটনার দিন সন্ধেয় জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়। গ্রেফতার ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা।  কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। এর পরের ঘটনা চলতি বছরের জানুয়ারি মাসে। রাতের অন্ধকারে কয়লা পাচারের চেষ্টার অভিযোগে হাতেনাতে পাকড়াও করে মহম্মদবাজার থানার পুলিশ। ভুয়ো চালান কেটে ইসিএলের খনি থেকে কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালক যে চালান দেখান তাতে মুর্শিদাবাদের এক ব্যক্তির নাম ছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, এই কয়লা তাঁর নয় বলে পুলিশকে জানিয়ে দেন তিনি। সূত্রের খবর, তারপরই জেরায় ঝাড়খণ্ডে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করে ট্রাক চালক। তাঁকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ।

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget