এক্সপ্লোর

Shantiniketan: বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বিতর্ক, রঙের উৎসবে উপাচার্যের বিরুদ্ধে উঠল স্লোগান

Shantiniketan Basanta Utsav:বসন্ত উৎসব উদযাপন করেন ছাত্রছাত্রীদের একাংশ। গান শেষ হতেই শুরু হয় আবির খেলা। তার মধ্যে থেকেই ওঠে উপাচার্য বিরোধী স্লোগান।

আবির ইসলাম, বীরভূম: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উদ্যোগে এবার বসন্ত উৎসব উদযাপন হল না শান্তিনিকেতনে। বিক্ষোভকারী পড়ুয়ারা নিজেরাই ক্যাম্পাসে নাচে, গানে, আবির খেলায় মেতে উঠলেন। আর সেখান থেকে উঠল উপাচার্যের বিরুদ্ধে স্লোগান। এবিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোল পূর্ণিমায় বসন্ত উৎসবের আয়োজন করেনি এবার। এই আবহে শুক্রবার বিক্ষোভকারী পড়ুয়ারাই মেতে উঠলেন বসন্ত বন্দনায়। শুক্রবার সকাল ৮টা নাগাদ আন্দোলনকারী ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের উপাসনাগৃহের সামনে জড়ো হন। সেখান থেকে শুরু হয় প্রভাত ফেরি। বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে সকাল ৯টা নাগাদ শোভাযাত্রা পৌঁছয় উপাচার্যের বাসভবনের সামনে। 

সেখানে নাচ, গানের মধ্যে দিয়ে নিজেদের মতো করে বসন্ত উৎসব উদযাপন করেন ছাত্রছাত্রীদের একাংশ। গান শেষ হতেই শুরু হয় আবির খেলা। তার মধ্যে থেকেই ওঠে উপাচার্য বিরোধী স্লোগান। সেখানে লেখা, 'বিদ্যুতকে ওএলএক্স-এ বেচে দাও' ইত্যাদি। করোনা-পরিস্থিতিতে, গত দু’বছর শান্তিনিকেতনে ঘরোয়াভাবে হয়েছে বসন্ত উৎসব। এবছর বসন্ত উৎসবের দিন ঠিক না হলেও, দানা বাঁধে বিতর্ক।

ভাইরাল হওয়া একটি ভিডিওয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বলতে শোনা যায়  রাজ্য সরকার ও পুলিশ সাহায্য না করায় ঘরোয়াভাবে হবে অনুষ্ঠান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, "এবার আমরা হোলির দিন বসন্ত উৎসবের আয়োজন করছি না। হোলির দিন উৎসবের আয়োজন করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রাজ্য সরকার ও রাজ্য পুলিশ আমাদের সাহায্য করতে চাইছে না। তাই আমরা রাজ্য পুলিশের উপর নির্ভর করব না।" 

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব উদযাপন না করলেও, শান্তিনিকেতনের ঐতিহ্য নিজেদের উদ্যোগে অটুট রাখলেন তাঁরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়া শুভ নাথ বলেন, "এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের ওপর দায় দিয়েছে, বসন্ত উৎসব নাকি আমাদের জন্য হচ্ছে না। করতে পারবে না তারা। আমরা করে দেখিয়ে দিলাম বসন্ত উৎসব। ইচ্ছাশক্তিটাই বড়। আসলে উপাচার্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পৌষমেলা , বসন্ত উৎসব সব বন্ধ করে শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করবেন। আমরা তা নষ্ট হতে দেব না।" 

হস্টেল খোলা সহ ৩ দফা দাবিতে টানা ছাত্র আন্দোলনের মধ্যেই বিশ্বভারতীতে পদত্যাগ করেছেন রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget