এক্সপ্লোর

TMC MLA Complains:বিধায়ক হলেও কোনও ক্ষমতা নেই, নানুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে কীসের ইঙ্গিত?

Birbhum News:বিধায়ক হলেও তাঁর হাতে কোনও ক্ষমতা নেই। ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন নানুরের তৃণমূল বিধায়ক। সিপিএমের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য় হলেও, পরোক্ষে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুললেন বিধান মাজি।


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম
: বিধায়ক হলেও তাঁর হাতে কোনও ক্ষমতা নেই (powerless MLA)। ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন নানুরের তৃণমূল বিধায়ক (TMC MLA Of Nanoor points out)। সিপিএমের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য় হলেও, পরোক্ষে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুললেন বিধান মাজি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

কী অভিযোগ?
নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাজি বলেন, 'যাঁরা নানুর বিধানসভার রাজনীতির খবর জানেন, তারা খুব ভাল করেই জানেন যে, শুধুমাত্র নামমাত্রই বিধায়ক আমি। আমায় কোনও সাংগঠনিক ক্ষমতা এই জেলা থেকে দেওয়া হয়নি।' গ্রামের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ককে কাঠগডায় তুলেছিল বিরোধীরা। সেই অভিযোগ খারিজ করতে গিয়ে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাজি-র গলায়! তাঁর দাবি, বিধায়ক হওয়া সত্বেও, তাঁর হাতে কোনও সাংগঠনিক ক্ষমতা দেওয়া হয়নি! নাম না করে কার্যত জেলা তৃণমূল নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন তিনি। গত কয়েকদিনে, নানুরের বিভিন্ন জায়গায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল বিধায়ক বিধান মাজিকে। গত ১৪ জানুয়ারি বিক্ষোভের মুখে পড়েন তিনি। এক ঘটনা ঘটে পর দিনও। এই প্রেক্ষাপটেই নানুরের বিধায়কের বিরুদ্ধে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হয় সিপিএম। সিপিএমের বীরভূম জেলা কমিটির সদস্য মহম্মদ শরিফউদ্দিন বলেন, 'কোথাও কোনও কাজ করেনি। রাস্তার পাথর উঠে যাচ্ছে। শুনি এমএলএ ১৩ শতাংশ টাকা কাজ হওয়ার আগেই নিয়ে চলে যায়। প্রত্য়েকের তো কমিশন আছে। তাই বিক্ষোভ দেখায়।' 

জবাব নানুরের বিধায়কের...
সিপিএমের এই অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। তবে একই সঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও সামনে আনেন তিনি। বিধান মাজির কথায়, 'অভিযোগ সম্পূর্ণ হাস্য়কর ও অবান্তর। ...কন্ট্রাক্টরি কাজ কে পাবে, না পাবে, সেটা ঠিক করে দেন অবজার্ভার। সেখানে আমাদের এমএলএ'দের কিছুই করার থাকে না। ...সারা পশ্চিমবঙ্গের কোথাও অবজার্ভার নেই। অবজার্ভার পদ তুলে দেওয়া হয়েছে। সেটা বহাল তবিয়তে আছে নানুর বিধানসভা এলাকায়। ...কোনও সাংগঠনিক ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। কোনও অঞ্চলের কোথায় কী  কাজ হবে, সে ব্য়াপারেও আমার নাক গলানোর নিষেধ আছে।' বিজেপির তরফে বিষয়টি মানতে চাওয়া হয়নি। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি  মলয় মুখোপাধ্যায় বলেন, 'অভিযোগ যে কেউ করতে পারে। সত্য়ি ঘটনা নয়। বিধান মাজির স্বচ্ছ ভাবমূর্তি। পার্টির নিয়ন্ত্রণ সর্বত্র থাকে।' সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে নানুরের তৃণমূল বিধায়কের মন্তব্য় কি বিরোধীদের বাড়তি সুবিধা করে দিল? উত্তর দেবে সময়।

আরও পড়ুন:'অভিষেক প্যান্ডোরার বাক্সটা খুলে দিলে...', হিরণকে নিয়ে জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

 

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget