এক্সপ্লোর

ISF: পাখির চোখ পঞ্চায়েত ভোট, উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর দিচ্ছে ISF

Panchayat Poll:২০২১-এর বিধানসভা ভোটে ভাঙড় বিধানসভা কেন্দ্রে খাতা খোলে আইএসএফ। তাদের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়ে, বাম-কংগ্রেস একটি আসনে না জিতলেও, বিধানসভায় একমাত্র প্রতিনিধিকে পাঠাতে সক্ষম হয়েছিল আইএসএফ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দক্ষিণবঙ্গের তিন জেলার পর এবার উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর দিচ্ছে ISF। কোচবিহার (Coochhbehar) শহরে প্রথমবার জেলা কমিটির বৈঠক করে, পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করল নৌশাদ সিদ্দিকির দল। তৃণমূলের কটাক্ষ, ভোট কাটার রাজনীতি করছে আইএসএফ। তৃণমূল, বিজেপি, দুই দলের বিরুদ্ধেই তাদের লড়াই। পাল্টা জবাব দিয়েছে আইএসএফ।

উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর: ২০২১-এর বিধানসভা ভোটে ভাঙড় বিধানসভা কেন্দ্রে খাতা খোলে আইএসএফ। তাদের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়ে, বাম-কংগ্রেস একটি আসনে না জিতলেও, বিধানসভায় একমাত্র প্রতিনিধিকে পাঠাতে সক্ষম হয়েছিল আইএসএফ। গ্রেফতারি, ৪০ দিনের বেশি জেলে থাকার পর বিরোধী শিবিরের অন্য়তম মুখ হয়ে উঠেছেন নৌশাদ সিদ্দিকি। তাঁর দল আইএসএফ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে সংগঠন বিস্তারের কাজে নেমেছে। দুই ২৪ পরগনা, হুগলির পর এবার উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর দিচ্ছে ISF। আসন্ন পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন ISF-এর রাজ্য নেতৃত্ব।

সোমবার কোচবিহার শহরে প্রথমবার ISF জেলা কমিটির বৈঠক হয়। সেখানে পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করেন ISF নেতারা। সংগঠনের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, যেখানে ISF-এর শক্তি আছে, পঞ্চায়েত ভোটে সেখানেই প্রার্থী দেবে তারা। ISF-এর কার্যকরী রাজ্য সভাপতি সামসুর আলি মল্লিক বলেন, “জোট হোক বা না হোক যেখানে ISF-এর শক্তি আছে সেখানেই আমরা প্রার্থী দেব। তৃণমূল, বিজেপি দুই দলের বিরুদ্ধেই আমাদের লড়াই। প্রতিক্রিয়াশীল শক্তি বা শাসকশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। আশা করি, আমাদের বন্ধু শক্তিরা আমাদের মতোই ভাবছে।’’

আইএসএফের এই ঘোষণায় কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। দলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওয়াইসির মিম যেমন ভোট কাটার কাজ করে, তেমনই বিরোধীদের হয়ে ভোট কাটার চেষ্টা করছে ISF।’’ গত লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার। সেখানে ISF-এর প্রার্থী দেওয়ার খবরে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তারা। জেলা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, “আমরা তৃণমূলের মতো নই, যে বিরোধী কণ্ঠ রোধ করব। গণতন্ত্রে সবারই ভোটে দাঁড়ানোর অধিকার আছে। আইএসএফ দাঁড়াল, কী সিপিএম দাঁড়াল, কী ফরওয়ার্ড ব্লক দাঁড়াল, কিছু যায় আসে না।’’

আরও পড়ুন: West Midnapore: 'একটা বুথেও স্থান দেবেন না' এবার বিরোধীদের 'ঝাঁটাপেটা' দাওয়াই তৃণমূল বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget