এক্সপ্লোর

Sagardighi Bypoll : সাগরদিঘিতে ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

Sagardighi News: সামসাবাদ হাইস্কুলে পরিদর্শনে গিয়ে বুথের ২০০ মিটারের মধ্যে থাকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন বিজেপি প্রার্থী। অভিযোগ উঠল নিয়ম ভাঙার।

আবির দত্ত, সাগরদিঘি:  মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। দিনের শুরুতেই চড়ল উত্তেজনার পারদ। ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল।

কেন এমন অভিযোগ ?

সামসাবাদ হাইস্কুলে পরিদর্শনে গিয়ে বুথের ২০০ মিটারের মধ্যে থাকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন বিজেপি প্রার্থী। অথচ গেরুয়া শিবিরের প্রার্থীকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। এই নিয়ে শুরু হয়ে যায় তরজা। 

ভোট শুরু নরমে ও গরমে 
অন্যদিকে ভোটের সকালে মক পোলকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে। মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসায় জড়ানোয়, ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তবে ভোট মানেই যে অসৌজন্য আর কুকথার তোড়, এমন ধারণা আগেও ভেঙেছে বঙ্গ, এবার ভাঙল। সামসাবাদ হাইস্কুলে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।  

কোন দনের কে প্রার্থী 
কংগ্রেস নেতার গ্রেফতারি, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের যৌন হেনস্থার অভিযোগ, সাগরদিঘি থানার ওসি-র অপসারণ, একটা উপনির্বাচনের আগে ঘটনার ঘনঘটা। আর সেই আবহেই সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ চলবে । তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।

ভোটের নিরাপত্তা 
সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।  উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।       

প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকছে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। 

গতবছরের ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। তার জেরেই উপনির্বাচন হচ্ছে। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।                   

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget