এক্সপ্লোর

Election 2026: তৃণমূলের শহীদের গলায় মালা দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীর! সৌজন্যের ছবি দুর্গাপুরে

Election 2026 News: এমনই এক সৌজন্য়ের ছবি দেখেছে  শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র ও!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূল শহীদ মূর্তিতে মাল্যদান করেন।
  • প্রার্থী বলেন, এলাকার অশান্তি নয়, মানুষ যাকে চাইবে ভোট দেবে।
  • অন্যদিকে, বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ করেন।
  • প্রাক্তন গুরু-শিষ্য এবার একে অপরের বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দরজায় কড়া নাড়ছে ভোট, জোরকদমে চলছে প্রচার। কোথাও আবার সেই প্রচার ঘিরে দফায় দফায় অশান্তি হয়েছে। তবে কোথাও আবার দেখা গিয়েছে, অবাক করা সৌহার্দ্যের ছবিটা। শনিবার কাঁকসার বামনাবেড়া এলাকায় দেখা গেল, তেমনই এক অবাক সৌজন্যের ছবি। শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রচার চলাকালীন, তিনি তৃণমূলের শহীদ সান্টু গোপাল মন্ডলের মূর্তির সামনে যান। তারপরেই হঠাৎ, শহীদ সান্টু গোপাল মন্ডলের মূর্তিতে মাল্যদান করে, প্রণাম করেন তিনি। তারপরেই এলাকায় বাকি নির্বাচনী প্রচার সারেন।

এদিন সংবাদমাধ্যমের সামনে, দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, 'পশ্চিম বর্ধমান জেলায় প্রথম শহীদ হয়েছিলেন সান্টু গোপাল। তখন আমি গিয়েছিলাম সেখানে। আজও সেই স্মৃতি আমার মনে পড়ছে। তাই মাল্যদান করে শ্রদ্ধা জানালাম। বর্তমানে আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন, তিনিও আমার শ্রদ্ধাভাজন। আমি এলাকায় অশান্তি চাই না। মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে।' পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, 'আবেগে ভর করে, উনি হয়তো প্রচারের আলোয় আসার জন্য এইসব করছেন। কিন্তু যাদের এস আই আর এর লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে, যাঁদের নোট বন্দির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে তাঁদের গলাতে মাল্য দান করুন। আমার মনে হয়, সেটাই ভাল হবে।'

অন্যদিকে, এমনই এক সৌজন্য়ের ছবি দেখেছে  শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র ও! জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবারেও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব-কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চট্টোপাধ্যায়। এবার গৌতম দেব শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। আর ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। কিন্তু এই রঞ্জন শর্মার সঙ্গে ঠিক কী সম্পর্ক শিখার?

ইতিহাস বলছে, বর্তমান বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন বর্তমান তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা চট্টোপাধ্যায়ই রঞ্জন শর্মাকে হাত ধরে রাজনীতির পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে নির্বাচনের আগে দল বদল করে বিজেপিতে যোগ দেন শিখা চট্টোপাধ্যায়। নিজের রাজনৈতিক জীবনের গুরু-মা-কে হারান রঞ্জন। দলে যোগ দিয়ে, নির্বাচনে লড়ে জয়ী হন শিখা। বিজেপির বিধায়ক হন। অন্য দিকে রঞ্জন থেকে যান তৃণমূলেই। তৃণমূলের কাউন্সিলর হিসেবেই কাজ করেন তিনি।

এবার নির্বাচনের টিকিট পেয়েছেন ২ জনেই। ২ দল থেকে। তাই ডাবগ্রাম ফুলবাড়ীতে এবার মা-ছেলের লড়াই। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে গতকাল বিকেলে কলকাতা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান রঞ্জন শীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে আজও 'মা' বলেই ডাকেন রঞ্জন। বৃহস্পতিবার সকালে সেই 'মা'-কে প্রণাম করেই নিজের নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি প্রার্থী রঞ্জন শীল শর্মার গুরু মা, শিখা চট্টোপাধ্যায় ছেলেকে আশীর্বাদও করলেন। বললেন, 'শুভবুদ্ধির উদয় হোক, দেশের জন্য দশের জন্য ভালো কাজ করুক রঞ্জন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget